Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় আওয়ামীলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

সাইফুল by সাইফুল
Monday, 27 February, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় আওয়ামীলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মডেল থানায় ২০১৯ সালের ধারা ৪/৫ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইনে মামলাটি দায়ের হয়। মামলা নং-৫২/১০৯। মামলার বাদি ভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন। মামলায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হচ্ছেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল উদ্দিন, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, পৌরসভার আরেক কাউন্সিলর আনিস কোরাইশীর ছেলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী,কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষ, জুয়েলসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন খাঁন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দরপত্র দাখিলে জোরপূর্বক বাধা দান পূর্বক দরপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলাসহ সহায়তা করার অপরাধে দ্রুত বিচার (সংশোধন) আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ সময় সন্ত্রাসীরা ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তাৎক্ষণিকভাবে টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানান। একই সাথে ওই দিন রাতে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার জমা দেন ভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন। টেন্ডার ছিনিয়ে নেয়ার ঘটনার সময় মোবাইল ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়। কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা যায় দরপত্র দাখিলের নির্ধারিত দিন ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া পৌরসভার ১০ টি হাট-বাজারের মধ্যে তিনটি হাট বাজারের জন্য একটি মাত্র দরপত্র পড়ে।

এর মধ্যে সবচেয়ে বড় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ পৌর বাজারের একক দরদাতা হিসেবে দরপত্র ফেলেন কুষ্টিয়া শহরের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি টেন্ডার ছিনতাই মামলার আসামি আফিল উদ্দিন। এদিকে পৌর কর্তৃপক্ষ হাট-বাজার ইজারার দরপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করলেও এ বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এদিকে আলোচিত এই টেন্ডার ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিস কক্ষের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের এবং পাশের ডাইনিং রুমের তালা ভাঙা এবং মেয়রের কার্যালয়ের টেবিলের ড্রয়ের-আলমারি খোলা দেখতে পান। সেই সাথে কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, সিসি ক্যামেরা, যে কম্পিউটারে সিসি টিভি ফুটেজ সংরক্ষিত থাকে তার হার্ডডিস্ক ও কাগজপত্র চুরি হয়ে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে।

এ ঘটনায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Tags: কুষ্টিয়া পৌরসভাটেন্ডার ছিনতাই
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও শপথ গ্রহণ

Next Post

আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির নেই- হানিফ

Related Posts

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী
স্থানীয় খবর

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Next Post
আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির নেই- হানিফ

আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির নেই- হানিফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist