কুষ্টিয়া অফিস : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়াপাড়া জোড়া ব্রিজ সংলগ্ন স্থানে নগদ টাকা ও ৮ গরুসহ ট্রাক লুট করে নিয়ে যায় ডাকাতরা।
গত ২৩ আগষ্ট রাত আনুমানিক দেড় টার সময় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে রাত আনুমানিক ৩ হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিচ আলী’র নেতৃত্বে লুট হওয়া ট্রাক ৬ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- ট্রাকের ড্রাইভার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবায়পুর গ্রামের সাদ্দাম, গরুর ব্যাপারী চুয়াডাঙ্গা জেলার হাসুনহাটি গ্রামের খোকন ও ওমর আলী, ভুলটিয়া গ্রামের নানীর আলী, রাখাল শান্ত ও গাড়ির মালিক ফজলুর রহমান। এদের মধ্যে ট্রাকের ড্রাইভার সাদ্দাম বাদে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ড্রাইভার সাদ্দামকে সন্দেহভাজন হিসাবে হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে।
হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা যায়, ২৩ আগষ্ট কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বালিয়াপাড়ায় ডাকাতদল দুইটি অজ্ঞাত ট্রাক দিয়ে বগুড়া হতে চুয়াডাঙ্গাগামী গরু বহনকারী ট্রাককে (যার রেজিঃ নং-ঝিনাইদহ-ড-১১-০১০৪) প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকে থাকা গরুর মালিকদের মারধর করে রাস্তার পাশে ভিকটিমদের ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় ডাকাতদল ট্রাক, ৮টি গরু যার মূল্য ৬ লক্ষ ৩৭ হাজার টাকা, নগদ ১ লক্ষ ৫১ হাজার ১শ ১০ টাকা ও ৬ টি মোবাইল ফোন নিয়ে যায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি নগদ টাকা ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
এই ব্যাপারে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিচ আলী জানান, গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব একযোগে অভিযান পরিচালনা করছে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন









Discussion about this post