Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ঠিকাদারকে হাতুড়িপেটা, আটক তিন

সাইফুল by সাইফুল
Wednesday, 4 August, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ঠিকাদারকে হাতুড়িপেটা, আটক তিন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ঠিকাদারকে হাতুড়ি পেটার ঘটনার সাথে জড়িত তিন জনকে র‌্যাব আটক করেছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাতিয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে মো. মোকাদ্দেস হোসেন (৪১), শহরের চৌড়হাসের মৃত রওশন আলী শি^াসের ছেলে আমিরুল ইসলাম বিল্টু (৪৫) এবং শহরের পূর্ব মজমপুর এলাকার সকাল-সন্ধ্যা গলির শওকত ইসলামের ছেলে মো. জহুরুল ইসলাম (২৮)। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. ইলিয়াস খান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ঠিকাদার শাহিদুর রহমান মিন্টুকে হামলার কথা স্বীকার করেছে। একই সাথে হামলার পরিকল্পনাকারী এবং হুকুমদাতা হিসেবে স্থানীয় দু’জন রাজনৈতিক নেতসহ আরো কয়েকজনের নাম বলেছে। এ বিষয়ে মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। র‌্যাব জানায়, ভয়ে নির্যাতনের শিকার ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে অভয় দেয়ায় তিনি এ ঘটনায় থানায় মামলা করতে রাজি হয়েছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ঠিকাদারকে নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার বাদি হচ্ছেন নির্যাতনের শিকার ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু।
প্রসঙ্গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া এলজিইডি অফিসের সামনেই প্রকাশ্য দিবালোকে ঠিকাদার শাহিদুর রহমান মিন্টুকে (৪৮) একদল সন্ত্রাসী হাতুড়ি পেটা করে। ঠিকাদারকে হাতুড়ি পেটার এই দৃশ্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নির্যাতনের শিকার ওই ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু (৪৮) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের পুলিশ লাইন্সর সামনে বাসা ভাড়া থাকেন। ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু জানান, তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার। দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদারি কাজ করে আসছেন। এলজিইডি,সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ প্রায় সব দফতরেরই তাঁর নিজ নামে লাইসেন্স রয়েছে। হামলার কারণ হিসেবে তিনি জানান, কুষ্টিয়া এলজিইডি’র অধীনে প্রায় ৭ কোটি টাকার মিরপুর সড়কের ঘোড়ামারা আরএসডি হতে পোড়াদহ জিসি ভায়া মসেন রোডের দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল চলতি বছরের ৩ মার্চ। কাজটি তিনি না পেলেও দরপত্র দাখিল করার পর থেকেই কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা একজন ঠিকাদার তাঁকে মুঠোফোনে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির কারণে তিনি গত তিন মাস ধরে মিরপুর উপজেলার কুর্শা মসজিদ হতে সুতাইল জোড়া ব্রীজ রোড পর্যন্ত এলজিইডি’র প্রায় এক কোটি টাকার রাস্তার কাজ শুরু করতে পারছেন না বলেও জানান।

Tags: ঠিকাদারকে হাতুড়িপেটা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রক্ত ঝরা আগস্ট: নারকীয় হত্যাকান্ডে সাক্ষী রমা

Next Post

গাংনীর তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
গাংনীর তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাংনীর তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist