Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ এর চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা

সাইফুল by সাইফুল
Thursday, 2 December, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় বিআরবি গ্রুপ এর চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রপ্রতির শিল্প উন্নয়ন পুরস্কার ও সেরা করদাতা নির্বাচিত হওয়ায় কুষ্টিয়ায় বিআরবি গ্র“প চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া চেম্বার অব কমার্স। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দিশা অডিটোরিয়ামে বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ ও ২০২০-২১ করবর্ষে কুষ্টিয়ার সর্বোচ্চ আয়কর দাতা সম্মাননা পাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। কুষ্টিয়া চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুস্তানজিদ। এ সময় বিআরবি চেয়ারম্যানের দুই পুত্র ও জামাত উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বক্তব্যে বলেন, বিআরবি গ্র“প অব ইন্ডাস্ট্রিজ একদিনে প্রতিষ্ঠা লাভ করেনি। এই গ্র“পের যে ৭টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা দিনের পর দিন বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠা লাভ করেছে। নিষ্ঠা ও সততা ছিল বলেই কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পেরেছেন মজিবর রহমান। প্রধান অতিথি’র বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ আরো বলেন আজ বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই মজিবর রহমানের মত শিল্পপতির জন্ম হয়েছে। আজ যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বাংলাদেশ যদি পরাধীন থাকত তাহলে হয়ত এই চেস্টা সফল হতনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম বলেই মজিবর রহমানের মত ব্যক্তিরা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পেয়েছেন। এসময় তিনি আলহাজ¦ মজিবর রহমানকে শিল্পপতিদের আইকন বলেও উল্লেখ করেন। সংবর্ধিত অতিথি বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান বলেন- আজ আমি রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছি সেটা কুষ্টিয়াবাসীর জন্য। তিনি বলেন, প্রথম যেদিন ঢাকা যায় সেদিন পকেটে মাত্র ৭০০ টাকা ছিল। ব্যবসা শুরু করেছিলাম সেদিন ব্যাংক থেকে মাত্র ৫ হাজার টাকা পেয়েছিলাম। একটা সিগারেট তিনবার খেয়েছি। শিশু ছেলেদের মুখে দুধ দিতে পারিনি। তিনি আরো বলেন, আজ ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা দিতে অনুমোদন হয়েছে। আমি নিই নাই। আমার টাকার দরকার নাই। সততা নিয়ে কাজ করলে পরিশ্রম করলে সফলতা আসবেই…। নিজের হেলিকপ্টারে চড়ে উপর থেকে কুষ্টিয়ার দিকে তাকালে বুকটা ভরে যায়। কুষ্টিয়াকে ঢাকার মতো লাগে। কুষ্টিয়ায় থেকে কুষ্টিয়াকে আরও উন্নত করতে চাই। আলহাজ্ব মজিবর রহমান আরো বলেন- আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি কুষ্টিয়ার মানুষের কর্মসংস্থানের জন্য কিছু করার। আরো ইচ্ছে রয়েছে। যতদিন বেঁচে থাকব সেই চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু কিছু মানুষ আমার সেই কর্মতৎপরতাকে থামিয়ে দিতে চাই। কেন তারা এমনটি করে তা আমি জানিনা। বক্তব্যের এক পর্যায়ে আজকের সফল শিল্পপতি হওয়ার পেছনের গল্প বলতে গিয়ে আবেগাপ্লুুত হয়ে পড়েন। সাবলিল বক্তব্য উপস্থিত আমন্ত্রিত অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ সংবর্ধিত অতিথি আলহাজ¦ মজিবর রহমানকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। সংবর্ধণা অনুষ্ঠানে আলহাজ¦ মজিবর রহমানের দুই ছেলে বি আর বি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এম আর এস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক সামসুর রহমান, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মেজবার রহমান বাবুলও যোগ দেন। উল্লেখ্য, কুষ্টিয়া জেলার কৃতিসন্তান মজিবর রহমান ১৯৭৯ সালে ২৩ অক্টোবর কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠা করেন বিআরবি (বজলার রহমান এবং ব্রাদার্স) কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ। ১৯৯৪ সালে গোটা দেশে বিদ্যুতায়নের প্রসার ঘটলে তিনি কেবল উৎপাদন বাড়িয়ে দেন এবং ১৯৯৬ ও ২০০০ সালে উন্নতবিশ্বের উন্নত যন্ত্রপাতি স্থাপন পূর্বক কারখানাটির সম্প্রসারণ করেন। বর্তমানে উন্নত ও গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের কেবল বাজার দখল করে নিয়েছে। বর্তমানে এই শিল্পের উৎপাদিত পণ্য ব্রিটেন, জার্মানী, জাপানসহ বিশ্বের অনেক দেশে রপ্তানী করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিনামূল্যে চিকিৎসালয়ের ১ বছর পূর্তিতে উৎসব পালন

Next Post

চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক মোঃ হাসান আলী’র নির্বাচনী ইশতেহার

Related Posts

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

Next Post
চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক মোঃ হাসান আলী’র নির্বাচনী ইশতেহার

চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক মোঃ হাসান আলী’র নির্বাচনী ইশতেহার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist