কুষ্টিয়ায় অসহনীয় গরমে নিম্ন আয়ের মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে হোয়াইট পিস নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৮ মে ) দুপুরে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় রিকশা চালক, ভ্যান চালক এবং
শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটি।
খেটে খাওয়া মানুষের মাঝে যারা পানি ও স্যালাইন তুলে দিচ্ছেন তারা হলেন- সংগঠনটির সভাপতি আতহার নাবিল, সাধারণ সম্পাদক আলিফ আহাম্মেদ, সদস্য মারুফ মুরসালিন, আহমেদ মাহথীর, আহমেদ মেহতাব ও মেঘা জোয়ারদ্দারসহ অন্যান্যরা।
সংগঠনটির সভাপতি আতহার নাবিল জানান,‘একান্ত নিজেদের উদ্যোগেই খেটে খাওয়া
দুইশতাধিক মানুষের মাঝে এ খাবার পানি ও স্যালাইন, বিস্কিট, মাথার ক্যাপ বিতরণ করছি। যাতে করে মানুষগুলো গরমে একটু হলেও স্বস্তি পায়। তাদের সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে হোয়াইট পিস সেচ্ছাসেবী সংগঠনটির এমন মহতি আয়োজনে খুঁশি নিম্ন আয়ের মানুষ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ মে ২০২৩
প্রিন্ট করুন








Discussion about this post