কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দের জেরে ধারালো অস্ত্রের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝাউদিয়া বাজারের অদুরে হিন্দুপাড়া এলকায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জসিমের ছোট ভাই রশিদ (৩২) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত জসিম স্থানীয় বাসিন্দা পাতারি মন্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিহতের চাচা লালন মন্ডল ও তার ছেলেদের সাথে বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে চাচা লালনসহ তার ছেলেরা জসিম ও তার ছোট ভাই রশিদের উপর অস্ত্র নিয়ে হামলা করে। এসময় জসিমের মাথায় হাসুয়ার কোপ লেগে জখম হয়ে জসিম মাটিতে পড়ে যায়। জসিমকে বাঁচাতে গিয়ে ভাই রশিদও লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে শিকার হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় পরিবারের লোকজন আহত দুইভাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত: ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মেম্বর বলেন, জসিম-রসিদদের সাথে তার চাচা, ও চাচাতো ভাইদের জায়গা জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ চলে আসছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, শনিবার ১১টার দিকে ঝাউদিয়া গ্রামে মার্ডারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। সেখানে ধারালো অস্ত্রের আঘাতে জসিম নামে এক যুবক গুরুতর আহত একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত: ঘোষনা করেন। এছাড়া নিহত জসিমের ভাই আহত রশিদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীণ আছেন। এঘটনায় এখনও কেউ মামলা করতে থানায় আসেনি। এই হত্যাকান্ডে যার জাড়িত তাদেরও গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন







Discussion about this post