কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার।
১০ জুলাই বিকাল ৫টায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১০ জুলাই ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:০৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানার সিআর নং-৪১/১৩, সেশন ৭৮৫/১৩ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম হোসেন (৪১), পিতা-হারেজ আলী মিয়া, সাং-বিষ্ণু দিয়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৩
প্রিন্ট করুন







Discussion about this post