Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় সালিশ বৈঠকের নামে যুবককে বেত্রাঘাত, ইউপি সদস্যসহ আটক ৩

সাইফুল by সাইফুল
Tuesday, 13 July, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় সালিশ বৈঠকের নামে যুবককে বেত্রাঘাত, ইউপি সদস্যসহ আটক ৩
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পরোকীয়া প্রেমের অভিযোগে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে সালিশ বৈঠকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে। সালিশ বৈঠকে যুবককে নির্যাতনের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ এ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক ইউপি সদস্যসহ স্থানীয় দুই আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন- মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী এবং আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী। ঘটনার পর থেকেই নির্যাতনের শিকার যুবক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মালিহাদ ইউনিয়নের আশাননগর এলাকার সেন্টু আলীর ছেলে ইটভাটার শ্রমিক সাইফুল ইসলাম প্রতিবেশি আনসার সদস্য আব্দুল কুদ্দুসের স্ত্রী এক সন্তানের জননীর (২৫) সাথে অবৈধ কর্মকান্ডে লিপ্ত হন। এসময় প্রতিবেশিরা তাদের দুজনকে আটক করে। পরদিন রোববার বেলা ১১টায় আশাননগর মোড়ে গ্রাম্য সালিশ বৈঠক ডাকা হয়। মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন গ্রামের শত শত লোকের উপস্থিতিতে বিচারের রায় ঘোষণা করেন। এ সময় সাইফুল ইসলামকে জুতার মালা পরিয়ে অর্ধেক গ্রাম ঘোরানোর পাশাপাশি, ৩০ টি বেত্রাঘাত এবং ৩ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। শত শত লোকের সামনেই সালিশ বৈঠকের রায় কার্যকর করা হয়।
এ ঘটনায় আনসার সদস্য আব্দুল কুদ্দুস তার স্ত্রীকে নিয়ে সংসার করতে আপত্তি জানালে সালিশ বৈঠকেই তাদের তালাক দেওয়ানো হয়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামের সাথে ওই গৃহবধূর বিয়ে দিতে চাইলে তিনি রাজি না হওয়ায় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
জানা যায়, আব্দুল কুদ্দুস আনসার সদস্য হিসাবে ঢাকায় কর্মরত থাকার কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। অন্যদিকে সাইফুল ইসলাম ভালোবেসে এক নারীকে বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় এক কন্যা সন্তানসহ চাচাতো ভাইয়ের সাথে সাইফুলের স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালিশ বৈঠকের প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম জানান, বৈঠকে অভিযুক্ত সাইফুল ইসলামকে প্রকাশ্যে গ্রামবাসীদের সামনে বেধড়ক পেটানো হয় এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। সালিশ বৈঠকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের নামে লাঠি দিয়ে মারধরের ভিডিও দেখে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে জুতার মালাসহ আলামত উদ্ধার করা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহ সদর হাসপাতালে জাহেদী ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান

Next Post

দৌলতপুরে কোরবানীর পশু নিয়ে চরম দুশ্চিন্তায় খামারীরা

Related Posts

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের
জাতীয় খবর

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
জাতীয় খবর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

জাতীয় খবর

Next Post
দৌলতপুরে কোরবানীর পশু নিয়ে চরম দুশ্চিন্তায় খামারীরা

দৌলতপুরে কোরবানীর পশু নিয়ে চরম দুশ্চিন্তায় খামারীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist