Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে জমি দখলে নিতে সৎ ভাইকে হত্যাচেষ্টা

সাইফুল by সাইফুল
Monday, 16 August, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে জমি দখলে নিতে সৎ ভাইকে হত্যাচেষ্টা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : জমি দখল করতে সৎভাই-ভাতিজা মিলে অপর সৎভাইকে হত্যাচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এসিড জাতীয় দ্রব্য নিক্ষেপ করেছে। আক্রান্ত ব্যক্তি মৃত্যু ভয়ে ও শরীরে পোড়া যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ধারিয়ারপাড় মোল্লাপাড়া গ্রামে।

ঘটনার বিররণে জানা যায়, এসিড জাতীয় দ্রব্য আক্রান্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৫০)। সীমান্তবর্তী কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের ধারিয়ারপাড় মোল্লাপাড়া গ্রামের একজন রিকশাচালক। তার পিতা ফজলার রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি বড়। এলাকায় ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন জাহাঙ্গীর। বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া জমি মা বালিজন বেগম বসতভিটা ও আবাদী মিলে ৮ শতক জমি জাহাঙ্গীরকে লিখে দেন। মায়ের মৃত্যুর পরও সে ভিটামাটি জাহাঙ্গীর ভোগদখল করে আসছেন। কিন্তু সৎভাইরা ও তাদের সন্তানরা মিলে নানা কায়দায় উচ্ছেদের জন্য বিভিন্নভাবে জাহাঙ্গীর ও তার পরিবারকে হেনস্তা করে আসছেন।

ঘটনার দিন ১২আগস্ট বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে সৎভাই মৃত আবুল হোসেনের ২ পুত্র ক্দ্দুুস (৫০) ও রবিউল (৩৫) এবং অপরাপর সৎভাই আঃ সামাদ (৬০) এবং চাচাতো ভাই সাইফুর (৫০) টিনের বেড়া কেটে জাহাঙ্গীরের ঘরে প্রবেশ করে। ঘুমন্ত জাহাঙ্গীরকে এলোপাথারি মারপিট শুরু করে ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। জাহাঙ্গীর রাজি না হওয়ায় তারা গলাটিপে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে এসিড জাতীয় পদার্থ খাওয়ানোরও চেষ্টা করে। কিন্তু জাহাঙ্গীর কোনরকমে তাদের ছাড়া পেলেও তাদের নিক্ষেপ করা এসিডজাতীয় দ্রব্যে তার মুখ, বুক ও পিঠের বিভিন্ন স্থান ঝলসে যায়। তার চিৎকারে প্রতিবেশী ময়নাল, সোহেল ও ওহাব তাকে উদ্ধারের চেষ্টা করে। এসময় তার সৎভাই আঃ সামাদ এবং সাইফুর আবারও হামলা করার চেষ্টা করে। সেখান থেকে পালিয়ে প্রতিবেশী মকবুল এর বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা পিছু হটে। সেখান থেকে স্ত্রী, শ্বশুড় ও জামাতার সাথে যোগাযোগ হলে তারা জাহাঙ্গীরকে উদ্ধার করে ওই রাতে ১.৩০টায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে সময় কচাকাটা থানাকে অবহিত করলে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাহাঙ্গীরের জবানবন্দী নেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য পরদিন শুক্রবার সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে হাসপাতালে মারপিটে আঘাতপ্রাপ্ত ও পোড়া ক্ষত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর জানান, ঘটনার দিন পনের আগে ঢাকায় অবস্থানকালীন সময়ে তার ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র, দুই মেয়ের স্বর্ণালঙ্কার ও জমির দলিলপত্র চুরি করে সৎভাই-ভাতিজারা। বৃহস্পতিবার রাতে বেড়া কেটে ঘরে ঢুকে জমি দখলের জন্য ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে আমাকে চাপ দেয় ভাতিজা ও ভাইরা। উল্লেখ্য আমি বাড়িতে না থাকার সুযোগে গত ২মাস আগে ঠুনকো বিষয় নিয়ে আমার স্ত্রীকে বেদম প্রহার করে মেরে ফেলার চেষ্টা করেছিল একই ব্যক্তিরা। সে ঘটনায় একটি মামলা হয়। সে মামলায় জামিনে রয়েছে হামলাকারীরা। তারা সব সময় আমিসহ আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আমি সকলের কাছে এর সুবিচার চাচ্ছি।

জাহাঙ্গীরের চিকিৎসা বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নাছের মজুমদার বলেন, জাহাঙ্গীর শরীরে কেমিক্যাল বার্ন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। রেফার্ড পেশেন্ট হিসেবে এখানে এসেছেন। তবে কী কেমিক্যাল দিয়ে বার্ন হয়েছে তা ফরেনসিক পরীক্ষা করলে জানা যাবে। তার চিকিৎসা চলমান রয়েছে।

এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইন চার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছি। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: হত্যাচেষ্টা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আইনজীবিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Next Post

সাপ্তাহিক দেশতথ্য বাংলা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
সাপ্তাহিক দেশতথ্য বাংলা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন

সাপ্তাহিক দেশতথ্য বাংলা পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist