Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 3 February, 2023.
in প্রধান খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

Exif_JPEG_420

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:চালাঘর একটি। নেই কোনো বেড়া-দরজা-জানালা। দূর থেকে মনে হয় যেনো টঙঘর। বেঞ্চ ২টি ও ৩ শ্রেণির তিন শিক্ষার্থী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বাস্তবে আছে শুধু পতাকা, সাইনবোর্ড আর শিক্ষক। শিক্ষার্থী আর অবকাঠামো না থাকলেও নাম তার উত্তর মাঝের চড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে কৃষি জমি থাকায় ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। জমির মাঝখানে চোখে পড়ে একটি টিনের চাল। শুধুমাত্র টিনের চালার সামনে বাঁশের মধ্যে লাগানো জাতীয় পতাকা । এর সামনে একটি সাইনবোর্ডে লেখা ‘উত্তর মাঝের চর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। দুটি ভাঙ্গা ব্রেঞ্চ আর কয়েকটি প্লাস্টিকের চেয়ার এবং একটি মাত্র টেবিলের উপর শিক্ষক ও শিক্ষার্থীর হাজিরা খাতা।
শিক্ষার্থীর সংখ্যা ৮০জন থাকলেও সেখানে ৩য় শ্রেণির একজন, ৪র্থ শ্রেণির একজন ও ৫ম শ্রেণির একজন শিক্ষার্থী সহ অভিভাবকসহ বসে আছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। নেই কোন শিক্ষার্থীর কোলাহল কিংবা শিক্ষকদের পাঠদানের জন্য ব্যস্ততা।
বিদ্যালয় যাবার পথ না থাকায় যেতে হবে জমির আইল বেয়ে।
এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্যের খোঁজ পাওয়া যায় কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। বিদ্যালয়ের চিত্র দেখে জরাজীর্ণ বললেও ভুল হবে। বিদ্যালয়টিতে শুধু মাত্র কাগজ কলমে। শিক্ষার্থী না থাকলেও কর্মরত ৫জন শিক্ষক।

সরোজমিনে গিয়ে জানাযায়, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণপুর মৌজায় ২০০৪সালে বেসরকারিভাবে প্রতিষ্ঠা লাভ করে উত্তর মাঝের চর আদর্শ প্রাথমিক বিদ্যালয়।

কিন্তু নিচু স্থান হওয়ায় বন্যার পানিতে ডুবে থাকে বছরের অধিকাংশ সময়। তাই ২০১১সালে পাশেই উত্তর মাঝের চর গ্রামে উঁচু স্থানে স্থানান্ত্মরিত করা হয় বিদ্যালয়টি। সেখানে থাকাকালিন ২০১৮সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। গত বছরের বন্যায় ধরলা নদীর ভাঙ্গনে একই ইউনিয়নের পার্শ্ববর্তি চর কৃষ্ণপুর গ্রামের চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে যায়। এরপর সেই বিদ্যালয়টিও স্থানান্ত্মরিত করা হয় উত্তর মাঝের চর গ্রামেই।

পাশাপাশি দু’টি বিদ্যালয়ের অবস্থান হওয়ায় উত্তর মাঝের চর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভূমি জটিলতা থাকার কারণে পূর্বের স্থানে স্থানান্ত্মর করার নির্দেশ দেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এরপর থেকেই বিদ্যালয়ের এমন চিত্র হলেও কর্তৃপক্ষের কোন ভ্রুরুক্ষেপ নেই। বিদ্যালয়ের পরিবেশ না থাকায় সন্তানদের ভর্তি করাচ্ছেন না অভিভাবকরা।

উত্তর মাঝের চর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফিয়া বিনতে আকতার বলেন, বিদ্যালয়ে আসার কোন পথ নেই। জমির আইল দিয়ে আসা-যাওয়া করতে হয়। পানি ও সেনিটেশনেরও কোনো ব্যবস্থা নেই। এজন্য বাচ্চারা বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮০জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০/১৫জন শিক্ষার্থী আসে অনিয়মিত। জমির আইল ভেজা থাকায় প্রায় সময় পিছলে পরে আহত এবং পোশাক নষ্ট হয় শিক্ষার্থীদের।

অভিভাবক কাজলি বেগম বলেন, স্কুলের ঘর নেই শুধু পতাকা, সাইনবোর্ড আছে। এটা নামেমাত্র এটি স্কুল।
অভিভাবক লাইলী বেগম বলেন, সরকারি স্কুল হলেও এখানে ঘর, ব্রেঞ্চ, টিউবওয়েল, ল্যাট্রিন এমন কি স্কুল আসার রাস্তাও নেই। এমন পরিবেশে কোন অভিভাবক কি তার সন্তান দিতে পারে? আর যারা এই বিদ্যালয়টিতে পরে শিক্ষার পরিবেশ না থাকায় কেউ পড়তে যাচ্ছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, বিদ্যালয় স্থানান্তর আর জমি সংক্রান্ত জটিলতার কারণে এমন করুন চিত্র। দানকৃত জমিতে দাগ নাম্বারের সমস্যার কারণে নতুন ভবন হচ্ছে না। অথচ একই মালিকের জমি বিদ্যালয়ের চারপাশে। বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বরাদ্দ আসলেও অর্থ ছাড় হচ্ছে না জমি জটিলতার কারণে।

জমিদাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি একবিঘা জমি দান করেছি বিদ্যালয়ের নামে। এখন জমি সংক্রান্ত কি জটিলতা হয়েছে তারাই ভালো জানে। প্রায় দু’বছর থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকা এবং বিদ্যালয়ের উন্নয়ন না হবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে দায়ী করেন তিনি।

কুড়িগ্রাম সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কানিজ আখতারের কাছে বিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকায় প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের অফিসে তলব করা হয়েছে। এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া জমির যে জটিলতা রয়েছে তা দ্রুত সমাধান করার কথাও বলা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান বলেন, জমি সংক্রান্ত সমস্যা থাকায় ভবন করা যাচ্ছে না। সদর এসিল্যান্ড (ভূমি কর্মকর্তা)সহ বিদ্যালয়ের স্থান পরিদর্শন করা হয়েছে। এবং জমি সংক্রান্ত জটিলতা দূর করতে প্রধান শিক্ষককে পরামর্শ দেয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝুঁকি নিয়ে গ্রামবাসীর বাঁশের সাঁকো পারাপার

Next Post

ডুমুরিয়ায় নিরব হত্যাকান্ডে আটক ৫

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ডুমুরিয়ায় নিরব হত্যাকান্ডে আটক ৫

ডুমুরিয়ায় নিরব হত্যাকান্ডে আটক ৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist