ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা শাখা কাউন্সিল (কেবিসি) “ক্যাম্পাস টু কর্পোরেট” শীর্ষক একটি বিশেষ গ্রুমিং সেশন আয়োজন করে।
২৬ অক্টোবর শনিবার খুলনার সিএমএ ভবনে উক্ত সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, সেক্রেটারি, আইসিএমএবি এবং হোসাফ গ্রুপের গ্রুপ সিওও । স্টুডেন্টস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, আইসিএমএবি, এবং LEVERnGEAR Ltd.-এর ডিরেক্টর ও সিইও এম. জাহাঙ্গীর আলম এফসিএমএ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মোঃ মাকসুদুর রহমান এফসিএমএ, কাউন্সিল মেম্বার, আইসিএমএবি এবং এডিসন লজিস্টিকস লিমিটেডের সিইও, আলোচক হিসাবে অংশগ্রহণ করেন।
খুলনা ব্রাঞ্চের চেয়ারম্যান কে.এম. নেয়ামুল হক এফসিএমএ উদ্বোধনী বক্তব্যে উপস্থিতদের স্বাগত জানান, এবং ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আজিজুর রহমান এফসিএমএ সেশনটি পরিচালনা করেন।
প্রিন্ট করুন








Discussion about this post