Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন এমপি জিলানী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 16 May, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন এমপি জিলানী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামের এক দরিদ্র কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেন কাস্তে হাতে এমপি এস এম জিলানী।

আজ শনিবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম ধারাবাশাইল বিলে কাস্তে হাতে এমপি নিজে মাঠে নেমে সেই অসহায় কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী অর্থাভাব এবং এলাকায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকটের কারণে তাঁর পেকে যাওয়া বোরো ধান কাটতে পারছিলেন না। খেতে ধান নষ্ট হওয়ার উপক্রম দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য এস এম জিলানী আজ সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে আকস্মিকভাবে ওই কৃষকের ফসলের মাঠে হাজির হন।
​কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সংসদ সদস্য নিজে মাথায় গামছা বেঁধে, কাস্তে হাতে ক্ষেতের ধান কাটা শুরু করেন। তাঁর সাথে যোগ দেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। কয়েক ঘণ্টার মধ্যে ওই কৃষকের পুরো মাঠের ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়।
​এমপি এস এম জিলানীর এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত হয়ে পড়েন ওই অসহায় কৃষক হরষিত অধিকারী।
আবেগাপ্লুত কণ্ঠে কৃষক হরষিত অধিকারী বলেন,
​টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলাম না, চোখের সামনে পাকা ধান নষ্ট হচ্ছিল। আমাদের এমপি সাহেব নিজে এসে আমার ধান কেটে দেবেন, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের আসনে এমন একজন জনদরদী এমপি পেয়ে আমরা ধন্য।
​ধান কাটা শেষে সংসদ সদস্য এস এম জিলানী সাংবাদিকদের বলেন,আমরা সকলেই এ মাটির সন্তান। ছোট বেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত।এখন ধান কাটার ভরা মৌসুম চলছে।তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়।এই শ্রমিক সংকটের কারনে কৃষক হরষিত তার জমির ধান কাটতে পারছিলো না। এ খবর পেয়ে আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে কারাগারে থাকা হাজতির মৃত্যু

Next Post

কুয়াকাটা সৈকত থেকে বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

Related Posts

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব
জাতীয় খবর

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist