গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ): পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮০০ শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন ও তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মো. মাহামুদুন্নবী, যুগ্মপরিচালক মোহাম্মদ তোজাম্মেল হকসহ আরডিএ’র কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” উদ্যোগ বাস্তবায়নে আরডিএ, গোপালগঞ্জ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
তিনি জানান, এর আগে গত ২৭ জুন আরডিএ ল্যাবরেটরি স্কুল ও পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের ২ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়। এ নিয়ে দুই দফায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।
বিতরণকৃত চারাগুলোর বৃদ্ধি পর্যবেক্ষণ ও পরিচর্যা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post