Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ার শত বছরের নৌকার হাটে নেই ক্রেতাদের হাকডাক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 14 July, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ার শত বছরের নৌকার হাটে নেই ক্রেতাদের হাকডাক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা মৎস্য ঘের ,সরকারি খাল -জলাশয় দখল ও প্রকৃতিগত নানা কারনে কমেগেছে নৌকার ব্যবহার।
তাই উপজেলার নৌকা বিক্রির হাটগুলোতে হচ্ছে না পূর্বের ন্যায় বেঁচা বিক্রি।
সরেজমিনে উপজেলার শত বছরের নৌকার হাটে বিক্রেতাদের এক রকম অলস সময় কাটাতে দেখা যায়। নেই আগের মতো বাহারি ধরনের নৌকা। পূর্বে যেখানে শত শত নৌকা নিয়ে বিক্রেতাগণ বসে থাকতো, সেখানে এখন গুটি কয়েক বিক্রেতা। হাটে নেই ক্রেতাদের তেমন কোন হাকডাক।
পূর্বের চেয়ে বেঁচা বিক্রি কম হলেও গত বছরের তুলনায় এ বছর নৌকার দাম বেশি বলে জানিয়েছে জাঠিয়া গ্রামের নরেশ বাড়ৈ।
তিনি বলেন,সুন্দরি ও লোহা কাঠের নৌকা পাওয়া যেত।একটি নৌকা কিনলে ১৫/২০ বছর ব্যবহার করতে পারতাম। এখন বেশির ভাগ নৌকা রেইন্ট্রি ও মেহগুনি গাছ দিয়ে তৈরি হয়। এ সব নৌকা এক বছরের উপর ব্যবহার করা যায় না। তাই গতবারের নৌকাটি ভেঙ্গে যাওয়ার কারনে এ বছর নতুন একটি নৌকা কিনতে এসেছিলাম। এখন দেখছি এ বছর দাম অনেক বেশি।
এ বিষয়ে জানতে চাইলে নৌকা বিক্রেতা গোপাল ঘরামী বলেন, কাঠ,লোহা ও বাড়ৈদের মুজুরি বৃদ্ধির কারনে আমাদেরকে বেশি দামে নৌকা বিক্রি করতে হচ্ছে।তা ছাড়া আগে যেখানে প্রতি হাটে ২০/৩০ টি নৌকা বিক্রি করতাম এখন সেখানে প্রতি হাটে ৩/৪টি নৌকা বিক্রি করি।তাই খরচ পুষিয়ে নিতে আমাদেরকে এবছর একটু বেশী দামে নৌকা বিক্রি করতে হচ্ছে।
নৌকা কম বিক্রির বিষয়ে জানতে চাওয়া হলে অপর বিক্রেতা শ্যামল মন্ডল বলেন, খাল বিল দখল, অপরিকল্পিত মাছের ঘেরসহ নানা কারনে এখন আর আগের মতো নৌকার ব্যবহার হচ্ছে না। তাই নৌকা বিক্রি কমেগেছে।শুধু মাত্র কিছু কিছু ঘের মালিকরা তাদের ঘেরে মাছের খাবার দেওয়ার জন্য নৌকা কিনছেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী সজল বালা বলেন, শত বছরে পুরনো ঘাঘর নৌকার হাট নিয়ে নদী কেন্দ্রীক একটি সংস্কৃতিক বলয় তৈরী হয়েছিল।সেটি আর এখন নেই। পূর্বে দেখতাম খাল বিল দিয়ে গান গাইতে গাইতে নৌকা বেয়ে এই হাটে বিক্রেরা আসতো। ক্রেতাগণ নৌকা কিনে তারাও একই ভাবে আনন্দ করতে করতে বাড়ি যেত। কিন্ত সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না।এখন ভ্যান গাড়িতে করে নৌকা নিয়ে হাটে আসে বিক্রি করতে। আবার ক্রেতাগণও নৌকা কিনে একই ভাবে নিয়ে যায়।
তিনি আরো বলেন,অপরিকল্পিত উন্নয়ন ও মাছের ঘের নির্মান এবং দখলদারিত্ব আমাদের সংস্কৃতির একটি অংশকে হত্যা করেছে।আমি এর প্রতিবাদ জানাই।আমাদের আগামী প্রযন্মের জন্য কিছুটা হলেও নৌকার প্রচলন ধরে রাখা উচিৎ। এ বিষয়ে পদক্ষেপ নিতে আমি প্রশাসনের দুষ্টি আকর্ষণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,নৌকা হচ্ছে এ জনপদের মানুষদের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। একটা সময় এ এলাকায় মানুষদের মাঝে নৌকার প্রচলন বা ব্যবহার ছিল। কালের পরিক্রমায় নানা কারনে এই নৌকার প্রচলন বা ব্যবহার কমেগেছে।তাই এ এলাকায় নৌকা তৈরী বা ব্যবহার বাড়াতে উপজেলা প্রশাসের কাছে যদি কেউ কোন প্রকার সহযোগিতা চায় তা হলে আমরা তাকে সহযোগিতা করবো।অপরদিকে অপরিকল্পিত ভাবে মাছের ঘের তৈরী ও খাল বিল দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন শীঘ্রই পদক্ষেপ গ্রহন করবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কলাপাড়ায় ১৩ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা লুট

Next Post

নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি

নোয়াখালীতে জলাবদ্ধতায় আউশের খেত-আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist