গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেড় বছরের শিশু প্যারিত মজুমদার মান্দ্রা গ্রামের পরেশ মজুমদারের ছেলে।
শিশুটির দাদা জন ফলিয়া বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার পুত্রবধূ বিউটি মজুমদার তার শিশু পুত্র প্যারিত মজুমদারকে নিয়ে বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। কিছু সময় পরে সে পিছনে ফিরে দেখে প্যারিত মজুমদার নেই। অনেক খোঁজাখুঁজির পরে পাশের ডোবা থেকে প্যারিত মজুমদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে শিশু প্যারিত মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post