Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোরবানির ঈদে টুং টাংয়ে মুখরিত হয় কামারের দোকান

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 7 July, 2022.
in মতামত
Reading Time: 1 min read
0
কোরবানির ঈদে টুং টাংয়ে মুখরিত হয় কামারের দোকান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কোরবানির ঈদ এলেই টুং টাং শব্দে মুখরিত হয়ে ওঠে হাটহাজারীর কামারের দোকানগুলো। ব্যস্ততা বেড়ে উঠে কর্মকারদের। হাতুড়ি পেটানোর শব্দে মুখর হয়ে উঠেছে হাটহাজারী পৌরসভাসহ ও বিভিন্ন বাজারের কামারের দোকানগুলো। সারাদিন ইস্পাত গলিয়ে চলছে পশুজবাই ও মাংস কাটার ছুরি, চাপাতি, দা, বঁটিসহ নানাবিধ সরঞ্জাম তৈরি ও মেরামতের কাজ।

 এখন দম ফেলারও সময় নেই তাদের। নাওয়া-খাওয়া ভুলে কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। কামারের দোকানগুলোতে এখন শুধু হাতুড়ি পেটানোর শব্দ। কেউ ভারি হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড। কেউ  আবার পুরনো দা-ছুরিতে শাণ দিচ্ছেন। আবার কেউবা হাপর টানছেন। হাটহাজারীর বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা যায় দা, ছুরি, চাকু ও বঁটির বেচাকেনাও বেড়েছে। দামও সন্তোষজনক। ঈদ যতই ঘনিয়ে আসবে ব্যস্ততা আরো বাড়বে। তবে কারিগরদের অভিযোগ, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম হচ্ছে। সারাদিন আগুনের পাশে বসে থাকার ফলে শরীরে বিভিন্ন ধরণের সমস্যা তৈরি হয়। তারা বলেন, সারাবছর আমাদের মোটামুটি বিক্রি হয়। তবে কোরবানির সময় বিক্রি হয় সবচেয়ে বেশি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ আগের চেয়ে কমে গেছে। 

উপজেলার পৌর এলাকার কামার দোকানের মালিক উজ্বল কর্মকার বলেন, কোরবানি ঈদে তারা প্রতিবছর বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করেন। বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। 

বাজারের আরেক কর্মকার রনি জানান, সারাবছর বেচাকেনা কিছুটা কম থাকে। কোনোরকম দিন যায়। এই সময়ের জন্য অপেক্ষায় থাকি। কোরবানির ঈদের আগে বেচাকেনা ভালো হয়। সারাদিন উৎপাদন ও আনুষঙ্গিক খরচ বাদে ৪০০-৫০০ টাকা লাভ হয়। তবে কোরবানি ঈদে আগের অন্য সময়ের তুলনায় ব্যবসা বেশি হয়। 

বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, জানান, কিছু দিন পরেই ঈদ। কুরবানির পশু জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সেকারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গত বছরে এসব জিনিসের যে নাম ছিল তার চেয়ে এবারে দাম অনেকাংশে বেশি। 

উপজেলার বিভিন্ন হাটবাজারের কর্মকার, রনজিৎ, বাবুল, স্বপন, পলাশ সহ বেশ কয়েকজন কর্মকারের সাথে কথা বলে জানা যায়,  আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্য তৈরি প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় বর্তমানে এ কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। তবে তাদের প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। 

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Tags: কামারের দোকান
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুন্দরগঞ্জে মাদক দ্রব্য রোধকল্পে কর্মশালা

Next Post

কুষ্টিয়ার সেই সাংবাদিকের সন্ধান চার দিনেও মেলেনি

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
কুষ্টিয়ার সেই সাংবাদিকের সন্ধান চার দিনেও মেলেনি

কুষ্টিয়ার সেই সাংবাদিকের সন্ধান চার দিনেও মেলেনি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist