Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খাইতে পারি না পড়াশোনা করাব কিভাবে?

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 23 November, 2024.
in মতামত
Reading Time: 1 min read
0
খাইতে পারি না পড়াশোনা করাব কিভাবে?
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ লিটন হোসেন :বাংলাদেশের উত্তরবঙ্গে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস। স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও তারা তাদের মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত। নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, ও সাপাহার উপজেলায় ১৫০ টি সাঁওতাল পরিবারের সাক্ষাৎকার ও বাড়ি পরিদর্শনের মাধ্যমে যেসব তথ্য পেয়েছি তা লেখার চেষ্টা করছি। সাঁওতাল জনগোষ্ঠীদের অধিকাংশ পেশায় কৃষি দিনমজুর। তাদের নিজস্ব জমির পরিমাণ খুব নগন্য (বসতবাড়ি), মাঠে চাষযোগ্য জমি হাতেগোনা কয়েকটা পরিবারের আছে। পুরুষদের গড়ে মজুরি ৪০০ টাকা, নারীদের মজুরি গড়ে ৩০০ টাকা। বছরের অর্ধেক সময় তারা কৃষি কাজ করার সুযোগ পেয়ে থাকেন, অর্ধেক সময় বসে থাকতে হয়। সকালের নাস্তায় তারা অধিকাংশ চাল ভাজা, মুড়ি, ও লবণ চা খেয়ে থাকেন। দুপুরে ও রাতে ভাত এর সাথে বাড়ির আশেপাশের জঙ্গল থেকে সংগ্রহীত শাক, সবজি, ও আলু খেয়ে থাকেন। প্রাণিজ আমিষের কদাচিৎ ব্যবস্থা তাদের জন্য অনেকটা স্বপ্নের মতো। জলবায়ু পরিবর্তনের কারণে এখন শিকারের মাধ্যমে আমিষের অভাব পূরণ করা সম্ভব হয় না। সজনা গাছের পাতা সবজি হিসেবে তাদের খুব পছন্দের একটা খাবার। চৈত্র, বৈশাখ, আশ্বিন, ও কার্তিক মাস তাদের জন্য দুর্বিষহ সময়। এই চার মাস কোন কাজ না থাকায় তাদের অনেককে অনাহারে দিন কাটাতে হয়। স্বাভাবিক এর চেয়ে কম দামে কৃষি শ্রম বিক্রয় করে কৃষকদের থেকে অগ্রিম টাকা নিয়ে এসে পরিবারের সদস্যদের খাবার ক্রয় করতে হয়। শিক্ষার অভাবে তারা কৃষি ছাড়া অন্য কাজের সুযোগ পান না। জন্মের পর থেকে সাঁওতালি ভাষায় কথা বলে অভ্যস্ত এই বিশাল জনগোষ্ঠী। তাদের ভাষার কোন বর্ণমালা নেই, এই কারণে শিক্ষা জীবনের প্রথম স্তরে বাংলা ভাষায় পড়াশোনা করা একটা বড় প্রতিবন্ধকতা। বর্তমানে শিক্ষার ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তারা কিভাবে শিক্ষা অর্জনের সুযোগ পাবে এটা একটা বড় প্রশ্ন? যেখানে দিনে তিনবেলা পেটপুরে খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় সেখানে শিক্ষা তাদের কাছে অনেকটা বিলাসিতার মতো।
বিদেশী খ্রিস্টান ধর্মযাজকদের সহায়তায় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। কিছু সংখ্যক পরিবারকে আধাপাকা টয়লেট এর সুযোগ দেওয়া হয়েছে। জীবন সংগ্রাম থেকে একটু স্বস্তি পেতে প্রণোদনা পাওয়ার আশায় তারা পূর্বপুরুষ এর সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। বিদেশী ধর্মযাজকেরা যখন আমাদের দেশে অবস্থান করে তাদের দেখাশোনা করতেন তখন তারা কিছুটা প্রণোদনা পেতেন, এখন ধর্মযাজকের দায়িত্ব তাদের মধ্যে থেকে পালন করায় উল্টো তাদের চাঁদা দিয়ে মিশনগুলো চালাতে হয়।
বিদেশী খ্রিস্টানদের সহায়তায় ও তত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সাঁওতাল জনগোষ্ঠীর সন্তানদের পড়াশোনার জন্য সুযোগ দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু অর্থের অভাবে এই সুযোগ গ্রহণ করা সম্ভব হয়নি। তাদের মধ্যে খুব কম সংখ্যক পরিবারের সন্তান কষ্ট করে পড়াশোনা করেছেন এবং কর্মসংস্থান এর সুযোগ হয়েছে।
সাঁওতাল জনগোষ্ঠীদের দরিদ্রতার প্রধান কারণ কাজের অভাব। তারা কৃষি শ্রমিক ছাড়া অন্য সেক্টরে কাজের সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার অভাবে। এই বিশাল জনগোষ্ঠীর জন্য যে কোন মূল্যে শিক্ষার ব্যবস্থা করতে না পারলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। আশা করি নীতি নির্ধারকেরা সাঁওতাল জনগোষ্ঠীর শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের ন্যূনতম মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করবেন।

লেখক পরিচিতি: শিক্ষার্থী অর্থনীতি বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

Next Post

রাজশাহীতে কৃষককে গলা কেটে হত্যা

Related Posts

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
মতামত

৮১ বছরে জাতিসংঘ: কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ
মতামত

ঢাকার শহরে চিকিৎসার ব্যয়ে অসহায় সাধারণ মানুষ

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি
মতামত

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরি

Next Post
পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে কৃষককে গলা কেটে হত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist