Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুঁড়িয়ে চলছে বড়লেখা শিক্ষা অফিসের কার্যক্রম

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 6 May, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
খুঁড়িয়ে চলছে বড়লেখা শিক্ষা অফিসের কার্যক্রম
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চলছে মাত্র এক কর্মকর্তায় দাপ্তরিক কার্যক্রম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সাত সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ১৪টি পদের ১১টি পদই শূন্য। দীর্ঘদিন ধরে চরম জনবল সংকটে ভুগছে গুরুত্বপূর্ণ এই দপ্তরটি। ফলে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট অফিসের বরাতের সুত্রে জানা গেছে, বড়লেখায় ১৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও অর্ধশত কিন্ডার গার্টেন, ১৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৭০টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে। লোকবল সংকটের কারণে নিয়মিতভাবে এসব বিদ্যালয় পরিদর্শন না করায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। আর সঠিক তদারকির অভাবে গোড়াতেই দুর্বল হয়ে উঠছে কোমলমতি শিক্ষার্থীরা। যার বিরূপ প্রভাব পড়বে তাদের পরবর্তী স্তরের শিক্ষা জীবনে।
একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ৭জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, একজন উচ্চমান সহকারী, তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন হিসাব সহকারী এবং একজন অফিস সহায়কসহ সর্বমোট ১৪টি পদ রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে। কিন্তু এর বিপরীতে জনবল কাঠামো যেন শুধুই কাগজে-কলমে। বছরের পর বছর মাত্র একজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, একজন হিসাব সহকারী ও একজন অফিস সহায়কই সরকারের তৃণমূলের গুরুত্বপুর্ণ এই দপ্তরের ভরসা। ৫ বছর ধরে পদশূন্য রয়েছে ৬টি সহকারী উপজেলা শিক্ষা অফিসার। প্রায় দেড়বছর ধরে একমাত্র সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত হিসেবে পালন করছেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব। তাকে বেশীরভাগ সময় অফিশিয়াল কাজকর্মে ব্যস্ত থাকায় বিদ্যালয় পরিদর্শন, ক্লাষ্টার, সাব ক্লাষ্টার কার্যক্রম ও সরকারের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ফাইলপত্র যথাসময়ে প্রস্তুত ও জেলায় প্রেরণ দুরুহ হয়ে উঠে। এতে অনেক শিক্ষক/শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে এই উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাঙ্গা পায়ে।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষা অফিসারসহ ৮ জন কর্মকর্তার দাপ্তরিক কাজ তাকে একাই সামাল দিতে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ১৮-২০ ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সম্প্রতি ৭১ জন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকের যোগদান, পে-ফিক্সেশন, চাকুরী বহি খোলাসহ যাবতীয় কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে তিনি সম্পন্ন করেছেন। এরপরও জনবল সংকটের কারণে শিক্ষা অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপরে উর্ধ্বতন কর্তপক্ষকে বারবার অবহিত করেছেন।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটের বিষয়টি তিনি জেলার মাসিক সভায় উপস্থাপন করেছেন।
মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) শামছুর রহমান বলেন, বড়লেখা শিক্ষা অফিসে জনবল নেই বললেই চলে। তিনি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিতভাবে অবহিত করে যাচ্ছেন। গত মঙ্গলবারও তিনি দ্রুত শূন্যপদ পুরণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন। কতৃপক্ষ নিশ্চয়ই এর আশু ব্যবস্থা গ্ৰহনের উদ্যেগ নিবেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: খুঁড়িয়ে চলছে বড়লেখা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে অনুপ্রবেশ, মৌলভীবাজারের ৪ ব্যক্তি আটক

Next Post

৭ মে মির্জাপুরে গণহত্যা দিবস: ৫২ বছরেও চিহ্নিত হয়নি গণকবর

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
৭ মে মির্জাপুরে গণহত্যা দিবস: ৫২ বছরেও চিহ্নিত হয়নি গণকবর

৭ মে মির্জাপুরে গণহত্যা দিবস: ৫২ বছরেও চিহ্নিত হয়নি গণকবর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist