Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 10 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতাল বা অবরোধের সময় সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে অধিকতর নিরাপত্তার প্রয়োজন হলে ব্যবসায়িরা পুলিশের সহায়তা নিতে পারেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সড়কে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা, অপরাধ সংঘটন, মাদক পরিবহন বা বিক্রী বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে এসকল অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান সভায় জানান, বাজারে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে নজর দেয়া প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। 

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলায় ডেঙ্গুজ্বরের প্রকোপ কমেছে তবে এখনো হাসপাতালে এরোগে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, ব্যাথার মতো তীব্র উপসর্গ এখন কম দেখা যাচ্ছে, তবে বর্তমানে এজ¦রে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। আমদানিকারক বা পাইকারী বিক্রেতা পণ্যবিক্রীতে পাকা রশিদ প্রদান করলে খুচরা পর্যায়ে পণ্যের মূল্যে কারসাজির সুযোগ কমে যায়। তাই পাকা রশিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমদানি পর্যায়ে ও খুচরা বাজারে পণ্যের মূল্যে অযৌক্তিক পার্থক্য থাকা ঠিক নয়। 

তিনি আরও বলেন, সুন্দরবন বা এর সংলগ্ন এলাকায় হরিণ শিকার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্রকরে কোন প্রকার গুজব, অপপ্রচার রোধ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ৯৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৬৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৭৩টি কম।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১০,২০২৩//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

Next Post

লালমনিরহাটে উর্বর জমির মাটি পুড়িয়ে ইট তৈরির অভিযোগ

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
লালমনিরহাটে উর্বর জমির মাটি পুড়িয়ে ইট তৈরির অভিযোগ

লালমনিরহাটে উর্বর জমির মাটি পুড়িয়ে ইট তৈরির অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist