Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় কাগজের দাম বৃদ্ধিতে সংকটের মুখে মুদ্রণ শ্রমিক কর্মচারীরা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 22 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় কাগজের দাম বৃদ্ধিতে সংকটের মুখে মুদ্রণ শ্রমিক কর্মচারীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

লাফিয়ে লাফিয়ে কাগজের মূল্য বৃদ্ধিতে সংকটের মুখে চাকরি হারানোর শঙ্কায় খুলনার মুদ্রণ শ্রমিক-কর্মচারীরা।

গত ৩ সপ্তাহ যাবত লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাগজের দাম। গত ৬ মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে মুদ্রণশিল্পের অন্যতম এই উপকরণের দাম। 

সর্বশেষ ৩ সপ্তাহ যাবত অবস্থা আরও বেশি শোচনীয় হয়েছে। অগ্রিম টাকা দিয়েও অনেক ছাপাখানার মালিকরা কাগজ পাচ্ছে না। এমন পরিস্থিতে গভীর সংকটে পড়েছে খুলনার মুদ্রণশিল্প।

ছাপাখানা মালিকরা জানান, আমদানি নির্ভর কাঁচামাল এবং কাগজের দাম বৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে কাজ কমেছে প্রায় ৬০ ভাগ। এতে ছোট ছোট ছাপাখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। দাম বেড়েছে পড়ালেখার কাজে ব্যবহৃত কাগজও। যে লেখার খাতা এক মাস আগে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই খাতার দাম বেড়ে বর্তমানে হয়েছে ৮০ টাকা। এদিকে ইউক্রেন যুদ্ধের অজুহাতে কয়েকজন বড় পাইকারী ব্যবসায়ীরাও ইচ্ছেমত কাগজের বাজার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেন ছাপাখানা মালিকরা।

মুদ্রণ শিল্প মালিক সমিতির হিসাব অনুযায়ী খুলনায় ছোট-বড় মিলিয়ে ১০৪টি ছাপাখানা রয়েছে । প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৪ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। কাজ কমে যাওয়ায় ছোট প্রতিষ্ঠানগুলোর শ্রমিক-কর্মচারীরা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

খুলনা প্রেসক্লাবের পাশে বড় মির্জাপুর, বেনী বাবু, ধর্মসভায় সড়কে প্রায় দুই ডজন ছাপাখানা রয়েছে। শনিবার ও রবিার সকালে সড়কগুলো ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ছোট ছাপাখানা গুলো বন্ধ রয়েছে। কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।

দেশ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, ‘গত কয়েক মাসে কাগজের দাম বেড়েছে দ্বিগুনেরও বেশি। বর্তমানে এমন অবস্থা চলছে সকালে একদাম আর বিকালে আরেক দাম। অগ্রিম টাকা দিয়েও কাগজ পাওয়া যাচ্ছে না। লোকসানের আশংকায় সরকারি কাজের দরপত্র জমা দেওয়ার সাহস পাচ্ছি না। খরচ বেড়ে যাওয়ায় বেসরকারি কাজও কমে গেছে। কিন্তু ব্যাংক ঋণ, খরচ তো কমেনি। যে কারণে সব ব্যবসায়ীই কষ্টে আছেন।’

কাকন প্রিন্টিং অ্যান্ড প্রেসের স্বত্তাধিকারী নাসির উদ্দিন জানান, ছোট ছাপাখানার ৬০ ভাগ কাজই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কিন্ডারগার্টেনের। নভেম্বর-ডিসেম্বর মাসে তারা নতুন বছরের বই, খাতা, শিক্ষা কার্যক্রমসহ

প্রয়োজনীয় কাগজ তৈরি করে। কিন্তু কাগজের দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো হিসাব মেলাতে পারছেন না। ছোট প্রতিষ্ঠানগুলো কাজ বন্ধ রেখেছে।

তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে যে বরাদ্দ থাকতো গত জুলাইয়ের পর থেকে তাও কমে গেছে। সরকারি দপ্তরগুলোও আগের মতো কাজ করাচ্ছে না। যার কারণে ছাপাখানার সার্বিক কাজ কমে গেছে বলেও দাবি করেন তিনি।

মুদ্রাকরের স্বত্ত্বাধিকারী আরিফ আহমেদ বলেন, অন্যান্য বছর এই সময় দমফেলার ফুসরত থাকতো না। প্রতিদিনই শ্রমিকদের ওভারটাইম কাজ করাতে হতো। কিন্তু এবার কাজ অনেক কম। কাগজের দাম বেড়ে যাওয়ায় প্রতিদিনই পুরাতন পাটি (গ্রাহকদের) সঙ্গে বাকবিতন্ডতা হচ্ছে বলেও জানান তিনি।

কয়েকজন ছাপাখানার মালিকদের কাগজ কেনার হিসাবে দেখা গেছে, ছাপার কাজে বেশি ব্যবহৃত ৫৫ গ্রাম (পুরুত্ব) কাগজের দাম বছরের শুরুতে ছিলো প্রতি রিম ১১২৫

থেকে ১১৫০ টাকা। গত জুন মাসে সেই কাগজের দাম বেড়ে দাড়ায় ১৮০০ টাকা। চলতি সপ্তাহে একই কাগজ কিনতে হচ্ছে ২২৫০ থেকে ২২৮০ টাকা। ৮০ গ্রাম কাগজের দাম

গত জুন মাসে ছিলো ২৫৬০ টাকা, গত সপ্তাহে একই কাগজ কিনতে হয়েছে ৩৩০০ টাকায়। ক্যালেন্ডার ছাপানোর আর্টকার্ডের দাম ছিলো ৩৩০০ টাকা। একই কাগজ

বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫০০ থেকে ৬৬০০ টাকা। গত জুনে স্টিকার ছিলো প্রতি পিস ১৪ টাকা, গত সপ্তাহে তা বিক্রি হয়েছে সাড়ে ১৭ টাকা।

খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি ও মধুমতি মুদ্রণালয়ের চেয়ারম্যান এস এম জাকির হোসেন বলেন, দীর্ঘ করোনাকালে দু’ বছর স্কুল-কলেজ বন্ধ থাকায় মুদ্রণ শিল্পের দুর্দিন শুরু হয়। এরপর ব্যবসায়ীরা ঘুরাতে দাড়াতে শুরু

করেছিলেন। এরই মধ্যেই ইউক্রেন যুদ্ধের পর থেকে কাগজের দাম বাড়তে শুরু করে। বর্তমানে যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বছরের এই সময়টা সবাই ক্যালেন্ডার, ডাইরীসহ বই, খাতা, অন্যান্য প্রকাশনা ছাপায়। তবে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির প্রভাবে আগে যারা ৫ রিম কাজ করাতেন, তারা এখন ১ রিমের কাজ করাচ্ছেন। অনেকে কাজই করাচ্ছেন না। কাজ কমে যাওয়ায় ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছি না। মুদ্রণ শিল্পে এমন সংকট অতীতে কখনও হয়নি। দফায় দফায় অস্বাভাবিক হারে কাগজের দাম বৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে নগরীর অনেক ছোট প্রতিষ্ঠান বাধ্য হয়েই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

খুলনায় শিশু ধর্ষণে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেপ্তার

Next Post

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু,আটক ১

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
কুষ্টিয়ায় ট্রাক চাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু,আটক ১

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist