Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 23 July, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হবে। খুলনায় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বাংলাদেশে মাছের বার্ষিক উৎপাদন ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৫৭ শতাংশের বেশি।

বর্তমানে বাংলাদেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীতে খাবার হিসেবে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। খুলনা জেলায় ২০২১-২২ অর্থবছরে মাছের মোট উৎপাদন হয়েছে ৮৮ হাজার ৮১ মেট্রিক টন যা জেলার চাহিদার চেয়ে ৩১ হাজার আটশত ৪৯ মেট্রিক টন বেশি। একই সময়ে জেলায় চিংড়ি মাছের উৎপাদন হয়েছে ২৭ হাজার চারশত ৫৩ মেট্রিক টন। চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় দ্রুত বর্ধনশীল ভেনামি চিংড়ির পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এছাড়া জেলায় কার্প জাতীয় মাছ, ইলিশ, শুটকি, কুঁচিয়া, সামদ্রিক মাছ উৎপাদন ও আহরণের পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পদক মামুন রেজা, সিনিয়র সাংবাদিক এসএম জাহিদ হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আরও জানানো হয়, ২৪ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, পৌনে ১২টায় সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং দুপুর সাড়ে ১২টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এই অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ২৫ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্ত করা হবে। ২৭ জুলাই খুলনা শ্রিম্প টাওয়ারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং দুপুর ১২টায় আড়ংঘাটায় মাছচাষ বিষয়ক পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করা হবে। ২৮ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে সুফলভোগীদের মাঝে মাছচাষের উপকরণ বিতরণ করা হবে।

২৯ জুলাই সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২২//

Tags: খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সোনারগাঁয়ে বিদেশি মদ ও দুইটি গাড়িসহ দুইজন আটক

Next Post

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist