Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব গ্রাফিক বিতরণ

কনি by কনি
Monday, 8 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব গ্রাফিক বিতরণ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির কান্ডারি ও রাজনীতির কবি। তিনি সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও অধিকার আদারের জন্য সংগ্রাম করেছেন। এই জন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। তার বজ্রকন্ঠ, অনবদ্য সাহস ও অসাধারণ নেতৃত্বের ফলে আমরা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র পেয়েছি। হাজার বছর ধরে বাঙালির যে দুঃখ, বেদনা, কষ্ট, অর্থনৈতিক দুরাবস্তা, অনাচার জমে ছিলো সেই পাষাণকে ভেঙ্গে একটি আত্মপ্রত্যয়ে দীপ্ত জাতি গঠন করাই ছিলো তার স্বপ্নের দর্শন।

পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে চেয়ারম্যান বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে কেন্দ্রীভূত করেছে। একীভূত বাংলাদেশ গড়ে তুলেছে। আজকের টেকনাফ থেকে পঞ্চগড় এবং সাতক্ষীরা থেকে সুনামগঞ্জের মধ্যে কোন পার্থক্য নেই। এই সেতুর ফলে মানুষের মাঝে ব্যবধান দূর হয়েছে।

তিনি আরও বলেন, ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণের উদ্যোগ শিশু-কিশোরসহ সকল মানুষকে বঙ্গবন্ধু সম্পর্কে আরো ভাল করে জানার সুযোগ করে দেবে। এই কাজে সহযোগিতার জন্য বিকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত বেশি বই পড়বে, জ্ঞানরাজ্য সম্পর্কে ততবেশি জানতে পারবে। এর ফলে বুদ্ধিদীপ্ত মানুষ হবে। বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে। পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে।

খুলনার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) শেখ মনিরুল ইসলাম ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

অনুষ্ঠানে খুলনা বিভাগের একশ’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চার হাজার কপি ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ করেন প্রধান অতিথি। এপর্যায়ে একশটি স্কুলের প্রতিটিতে পাঁচ সেট করে বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত দুই হাজার ৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ছয়শত বই দিয়েছে বিকাশ, যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।

আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২

Tags: খুলনায় ১শ' শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব গ্রাফিক বিতরণ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

Next Post

হাটহাজারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
হাটহাজারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

হাটহাজারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist