চতুর্থবারের মতো খুলনা জেলায় শেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম। রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) তার হাতে সম্মাননা ক্রেস্টসহ সনদপত্র তুলে দেন।
গত অক্টোবর মাসের মামলার তদন্ত, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, বিএনপির জামায়াতের নাশকতা সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখাসহ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। এসময় খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। চতুর্থবার এ পুরস্কার পেয়ে আনন্দপ্রকাশ করে এটি তার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রসঙ্গত, মোঃ রফিকুল ইসলাম ২০১০ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ইতিপূর্বে তিনি ঝিনাইদহের কালিগঞ্জ থানায়, ঝিনাইদহ ডিবি পুলিশ, সাতক্ষীরার কলারোয়া ও তালা থানাসহ খুলনার ডুমুরিয়া সর্বশেষ পাইকগাছা থানায় দায়িত্বরত অবস্তায় চলতি বছরের ১ এপ্রিল ২৩ তাকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ হিসাবে পদোন্নতি দেওয়া হয়। পাইকগাছায় যোগদানের পর চতুর্থবার তিনি জেলার শেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার গ্রহণ করলেন।
রুবেল//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৩,২০২৩//
প্রিন্ট করুন





Discussion about this post