Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনার ৬ টি আসনে নির্বাচনি কার্যক্রম শুরু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 20 November, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
খুলনার ৬ টি আসনে নির্বাচনি কার্যক্রম শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আর বাকি দেড় মাস। নির্বাচন কমিশনের পক্ষে খুলনা জেলার ৬টি আসনের (নির্বাচনী এলাকার) জন্য জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তার সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে রয়েছেন আরোও ১৬ জন। দায়িত্ব পেয়ে ইতোমধ্যে নির্বাচনের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। আর ৬টি আসনে পৃথক পৃথক গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, একাদশ সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৬টি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন। চলতি নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। একাদশ সংসদ নির্বাচনে এর সংখ্যা ছিল ১৮ লাখ ১ হাজার ২ জন। জেলার ৬টি আসনে মোট ৭৯৩টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৭২০টি ভোট কক্ষ থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৬৫ জন। দু’ উপজেলায় ভোট কেন্দ্র ১১০টি এবং ৬৭০টি বুথ প্রস্তুত রাখা হয়েছে।

খুলনা-২ (খুলনা সদর- সোনাডাঙ্গা) আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ২১৯ জন। ১৫৭টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ৮৪৫টি।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৭০৯ জন। আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১১৬টি। এছাড়া ভোট কক্ষ থাকবে ৬৩৩টি।

খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলীয়া) আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৫৫ হাজার ১৫৩ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৩৩টি এবং ভোট কক্ষ রয়েছে ৮০৫টি।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা-গিলাতলা ক্যান্টনমেন্ট) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২১৯ জন। ভোট কেন্দ্র ১৩৫টি এবং বুথ থাকবে ৮৪৫টি।

এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন। এছাড়া ভোট কেন্দ্র ১৪২টি ও ভোট কক্ষ রয়েছে ৯২২টি।

৬ সংসদীয় এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা হলেন, খুলনা-১ আসনে বটিয়াঘাটা ও দাকোপের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা-২ আসনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি), সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা এবং সদর থানা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। খুলনা-৩ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দৌলতপুর ও দিঘলিয়া থানা নির্বাচন কর্মকর্তাসহ মোট ৩ জন, খুলনা-৪ আসনে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা-৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জাহানাবাদ ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া খুলনা-৬ আসনে কয়রা ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ নভেম্বর অথবা এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উল্লেখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কয়রা/পাইকগাছা, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। একই সঙ্গে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।

রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর (বৃহস্পতিবার), রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি-২০২৪। ৭ জানুয়ারি তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মীরসরাইয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Next Post

শিশুশ্রম সংক্রান্ত আইন ও বাস্তবায়ন বিষয়ক সভা

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
শিশুশ্রম সংক্রান্ত আইন ও বাস্তবায়ন বিষয়ক সভা

শিশুশ্রম সংক্রান্ত আইন ও বাস্তবায়ন বিষয়ক সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist