Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Thursday, 6 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

বিভাগীয় কমিশনার সভায় দিক নিদের্শনামূলক বক্তব্যে তিনি বলেন, জেলার স্থানীয় সরকার বিভাগ ও জন্মনিবন্ধনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হোয়াটস অ্যাপ গ্রুপে সকল সমস্যা শেয়ার করবে। এতে সমস্যা এবং সুনির্দিষ্ট বিষয়ের সমাধান সম্পর্কে সকলেই জানতে পারবে।

সকল ইউনিয়নে জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে যার যার স্থানে যদি দায়িত্বশীল হতে পারেন তাহলেই শতভাগ জন্মনিবন্ধন সম্ভব হবে। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে বিনাখরচে জন্মনিবন্ধন করা যায়। বর্তমানে স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ ১৮টির বেশি গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্মসনদ লাগে। দেশে টিকাদান কার্যক্রমের সফলতার কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে টিকাদানকর্মীদের কাজে লাগানো যেতে পারে। সকলের সম্মিলিত চেষ্টায় আগামী ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগে জন্মনিবন্ধনে আশাব্যঞ্জক সাফল্য অর্জিত হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। বিভাগীয় ও জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজনে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউডিসি’র উদ্যোক্তা ও শিক্ষকরা অংশ নেন।

দিবসটি উপলক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ত্রৈমাসিক অর্জনের জন্য খুলনা জেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন বিভাগীয় কমিশনার।

দেশতথ্য//জা//০৬-১০-২০২২//

Tags: খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় বাসস্ট্যান্ডে অনু পাঠাগার উদ্বোধন

Next Post

কুষ্টিয়ায় এলজিএসপি প্রকল্পের কর্মশালা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কুষ্টিয়ায় এলজিএসপি প্রকল্পের কর্মশালা

কুষ্টিয়ায় এলজিএসপি প্রকল্পের কর্মশালা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist