খুলনায় বাসের ধাক্কায় শাহ-আলম (৫৭) (ডিবি) পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় জুয়েল মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল চালক গুরতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (২৮অক্টোবর) সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বরাতিয়ার বিশ্বাস বাড়ি মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি এলাকায়। কর্মের সুবাদে খুলনার খালিশপুর এলাকায় থাকতেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জুয়েল মিয়ার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
পুলিশ-ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনভর ডুমুরিয়া চুকনগরে কর্মরত থাকার পর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে রওনা হন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্য শাহ-আলম। পথিমধ্যে উপজেলার বরাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ইমাদ পরিবহনের
ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫ নম্বরের যাত্রীবাহী গাড়িটি ওই পুলিশ সদস্যকে বহনকারী মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দিলে সেটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে।
খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিস ও থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্য শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, নিহত পুলিশ সদস্যের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, ডুমুরিয়া উপজেলায় দিনভর দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় খুলনার উদ্দেশ্যে ফেরার পথে সাতক্ষীরাগামী বেপরোয়া গতির একটি যাত্রিবাহী পরিবহণ গোয়েন্দা পুলিশ সদস্য শাহ আলমকে বহনকারী মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এরপর চালকসহ মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার কর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জুয়েল মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post