Wednesday, 18 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

কনি by কনি
Wednesday, 13 July, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, মাদক সমস্যা সমাজে ক্যান্সারের মত হয়ে উঠেছে। এটি প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসলে পরিস্থিতির উন্নতি হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিরো টলারেন্স নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হলে ভবিষ্যত প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। রাজনৈতিক দলের মধ্যে সুযোগ সন্ধানী মাদক ব্যবসায়ীরা যেন অনুপ্রবেশ করতে না পরে সে দিকে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে জনবহুল স্থানে চলাচল করতে হবে। একই সাথে করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণেরও আহবান জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার অপরাধ প্রবণতার সুযোগ সৃষ্টি করছে। দেশ থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে মাদক প্রতিরোধ করা আরো সহজ হবে। পুলিশ সবসময় তথ্য দাতার পরিচয় গোপন রাখে। এসময় জীবন ও সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের জন্য সকলের প্রতি আহবান জানান পুলিশ সুপার। 

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, চলতি জুলাই মাসে এপর্যন্ত খুলনা জেলায় এক হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষা করে এক শ’ ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫০ শতাংশ। জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণের হার শতভাগ হলেও বুস্টার ডোজ গ্রহণের হার এখন পর্যন্ত ২৭ শতাংশ বলেও জানান তিনি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত মাদকের বিস্তার ঘটছে। মাদককে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকসহ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম  চালানোর আহবান জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জানান, জেলায় অধিক্ষেত্রে বিগত জুন মাসে ডাকাতি ০১টি, চুরি ১২টি, খুন ০১টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য ৫২ টি এবং অন্যান্য একশত একটিসহ মোট একশত ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। যা বিগত মে মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৬টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে জুন মাসে ডাকাতি ০১টি, চুরি ০৪টি, খুন ০২টি, অস্ত্র আইনে ০২টি, দ্রুত বিচার ০১টি, ধর্ষণ ০৩টি, নারী ও শিশু নির্যাতন ১০টি, নারী ও শিশু পাচার ০১টি, মাদকদ্রব্য ৮৭টি এবং অন্যান্য ৩৩টিসহ মোট একশত ৪৪ টি মামলা দায়ে করা হয়েছে। যা বিগত মে মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। 

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, কেএমপি’র উপপুলিশ কমিশনার সোনালী সেন, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।

পরে একই স্থানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে একশত ৩১ জনের মাঝে ৬০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৩ জুলাই-২০২২//

Tags: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ১লাখ টাকা অনুদান

Next Post

খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক

Related Posts

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী
স্থানীয় খবর

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ নিঃস্ব প্রায় শতাধিক পরিবার

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় খবর

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Next Post
খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক

খুলনার ভদ্রা নদীতে কুমির আতঙ্ক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

ধনপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist