Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কনি by কনি
Monday, 19 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, বর্তমানে করোনার প্রকোপ আবারও বৃদ্ধি পাচ্ছে। যারা এখনও করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদেরকে দ্রুত বুস্টার ডোজ গ্রহণের আহবান জানান তিনি। ৫-১১ বছরের শিশুদের ফাইজার টিকা প্রদান কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন কার্ড প্রয়োজন হবে।

তিনি বলেন, হাসপাতালসমূহে প্রয়োজনীয় সংখ্যক বেড প্রস্তুতসহ করোনা মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। এপর্যন্ত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ১৪ কিলোমিটার জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে মেরামত করা হয়েছে। এছাড়া অন্যান্য ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে উদযাপন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এবছর ছয়শত ৮৭ মেট্টিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। চিংড়ি মাছে অপদ্রব্য পুশ বন্ধে মোবাইলকোর্টের কার্যক্রম চলমান রয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বাবুল হোসেন বলেন, খুলনা জেলায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি চলমান রয়েছে। মহানগরীতে ওএমএস এর আওতায় দৈনিক ২৪ টি পয়েন্টে এক হাজার মেট্রিক টন চাল ও পাঁচশত মেট্রিক টন আটা বিক্রি চলমান রয়েছে। টিসিবি’র মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রমও অব্যাহত আছে। চাল, ধান, আটা, সয়াবিন তেল, লবণসহ অত্যাবশ্যকীয় পণ্যের দর নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং বাজার মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করা যায়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আগামী ১ অক্টোবর থেকে সনাতন ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিদের্শনা প্রদান করেন তিনি। শিশুদের করোনা টিকা গ্রহণে আবশ্যকীয় জন্মনিবন্ধন কার্ড যাতে সহজে করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২

Tags: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বালিয়াকান্দিতে ইট ভাটা বন্ধের দাবীতে মানবন্ধন

Next Post

নওগাঁয় আগুনে পুড়লো বসত বাড়ি

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
নওগাঁয় আগুনে পুড়লো বসত বাড়ি

নওগাঁয় আগুনে পুড়লো বসত বাড়ি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist