Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে সুন্দরবন এক্সপ্রেস’র যাত্রা শুরু

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 3 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে সুন্দরবন এক্সপ্রেস’র যাত্রা শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দীর্ঘ প্রতীক্ষার প্রহর চুকিয়ে ঘটলো  দক্ষিণাঞ্চলের মানুষের লালিত স্বপ্নের বাস্তবায়ন। খুলনা থেকে এই প্রথম ২২৫ জন যাত্রী নিয়ে স্বপ্নের পদ্মাসেতু হয়ে ঢাকার পথে ছুটলো সুন্দরবন এক্সপ্রেস। বুধবার (১ নভেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে খুলনা রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। ভোর ৫টা ১০ মিনিটে সেটি ঢাকায় পৌঁছায়। আর নতুন এ রুটে চলাচলের ফলে গন্তব্যে পৌঁছাতে জনপদের মানুষদের বেঁচে যাবে  অন্তত ২ ঘন্টা মূল্যবান সময়।

এদিকে খুলনা থেকে স্বপ্নের পদ্মাসেতু হয়ে ট্রেন যাত্রার প্রথম সারথি হতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরাও।

পদ্মাসেতু হয়ে প্রথম ট্রেন যাত্রায় যাত্রী হতে পেরে আবেগাপ্লুত হয়ে কুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হারুন অর-রশিদ বলেন, এর আগেও সুন্দরবন ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তবে সেই অভিজ্ঞতার সাথে আজকেরটার বিস্তর ফারাক। আর পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছানোর ফলে একদিকে যেমন সময় বাঁচবে অপরদিকে তেমনি ট্রেন যাত্রায় নতুন দিগন্তের সূচনা হলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাগরিক নেতা এডভোকেট বাবুল হাওলাদার জানান, পদ্মা সেতু হয়ে খুলনা ভায়া ঢাকা যাতায়াতে ট্রেন যোগাযোগের যে নব দিগন্তের সূচনা হলো তা নিঃসন্দেহে দক্ষিণ জনপদের সর্বোস্তরের মানুষদের জন্য আশির্বাদ স্বরূপ। আর এ অঞ্চলের মানুষ হিসেবে এই রুটটা আরও শর্ট করে ট্রেনের বগির সংখ্যা বাড়ানোসহ ভাড়া কমানোর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করেন তিনি।

খুলনা রেল স্টেশনের মাস্টার মাসুদ রানা জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্ত:নগর সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন করে পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকা যাচ্ছে। নতুন এই রুট পরিবর্তনের ফলে পূর্বের তুলনায় যাত্রী সংখ্যা বাড়বে একইসঙ্গে সময় কমবে অন্তত ২ ঘন্টা। আজ ২২৫ জন যাত্রী নিয়ে খুলনা ছেড়েছে ট্রেনটি।

নতুন এই রুটে ট্রেন চলাচলে যাত্রীদের আগ্রহ বেড়েছে দাবি করে তিনি জানান, খুলনা থেকে রাত ৯ টা ৪৫ মিনিটে সুন্দরবন ট্রেনটি ছেড়ে যাবে। আর ঢাকায় পৌছাবে ভোর ৫ টা ১০ মিনিটে। অপরদিকে ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে ৩ টা ৫০ মিনিটে খুলনায় এসে পৌছাবে।

তার থেকে প্রাপ্ত তথ্যমতে, সর্বোমোট ১৩টি কোচ নিয়ে যাতায়াত করবে সুন্দরবন ট্রেনটি। রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনের মোট আসন সংখ্যা ৮৬০টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের আসন সংখ্যা ৯০৮টি। এরমধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি সিট ৯৬টি ও স্নিগ্ধা ৩২০টি।

প্রসঙ্গত, খুলনা থেকে ঢাকা পর্যন্ত সুন্দরবন আন্ত:নগর ট্রেনের ভাড়া (ভ্যাট ছাড়া) ধরা হয়েছে, শোভন চেয়ার শ্রেণির ৫০০ টাকা, প্রথম সিট শ্রেণির ভাড়া ৬৬৫ টাকা, প্রথম বার্থ শ্রেণির ভাড়া ৯৯৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৮৩০ টাকা, এসি সিট শ্রেণির ভাড়া ৯৯৫ টাকা ও এসি বার্থ শ্রেণীর ভাড়া ১৪৯৫ টাকা।

যদিও সরাসরি ট্রেন চালুর পাশাপাশি সংশ্লিষ্ঠদের পূর্বের তুলনায় ভাড়া কমানোর দাবি জানিয়েছন প্রথম যাত্রার সারথিসহ বিস্তীর্ণ জনপদের মানুষ।

 এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২৩//

Tags: সুন্দরবন এক্সপ্রেস
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুলিশের অভিযানে শ্যামনগরে ৫ আসামি গ্রেফতার

Next Post

ধামইরহাটে ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ও রিপার

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ধামইরহাটে ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ও রিপার

ধামইরহাটে ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ও রিপার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist