Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা বিভাগের শতাধিক স্কুলের শিক্ষার্থী ৫০ এর নীচে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 27 February, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
খুলনা বিভাগের শতাধিক স্কুলের শিক্ষার্থী ৫০ এর নীচে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগের শতাধিক সরকারি প্রাইমারি স্কুল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে, এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০-এর নীচে। প্রাক প্রাথমিকসহ ছয়টি শ্রেণিতে আশঙ্কাজনকভাবে কম শিক্ষার্থী থাকার কারণে বিদ্যালয়গুলো নিয়ে কী করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এরমধ্যে যশোর জেলাতেই এমন ১৬টি স্কুল রয়েছে যাদের শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম।

সূত্র জানিয়েছে, খুলনা জেলার রয়েছে ৪৬টি, বাগেরহাটের ২৩ টি, সাতক্ষীরার ৯টি , নড়াইলের ৮টি, ঝিনাইদহের ৩টি ও কুষ্টিয়ার ১টি বিদ্যালয় রয়েছে।
বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটের এই পরিস্থিতিকে অনভিপ্রেত হিসেবে আখ্যায়িত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকদের হোম ভিজিটে অনীহা, অত্যন্ত দুর্বল পরিদর্শন এবং সংশ্লিষ্ট এলাকার শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এসব বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার কমে গেছে বলে চিহ্নিত করা হয়েছে।

ইতিমধ্যে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-ডিপিইওকে বিস্তারিত উল্লেখ করে প্রতিবেদন পাঠাতে বলা হয়। ডিপিইও আশরাফুল আলম যোগদান করেই ১৬ টি বিদ্যালয়ের তথ্য পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। ‘এপিএসসি ২০২৩ এর ডাটাবেজে ০-৫০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থীর তথ্য’ শিরোনামে জেলার এই ১৬ বিদ্যালয়ের বিস্তারিত পাঠানো হয়েছে। যার স্মারক নম্বর ৩৮.০১.৪১০০.০০০.৩৬.০০৯.২০-২৭০, তারিখ ০৫.০২.২০২

যশোর জেলায় ৫০ জনের কম শিক্ষার্থীর ১৬ টি স্কুলের মধ্যে মণিরামপুর উপজেলায় ১০ টি, কেশবপুরে চারটি, সদর উপজেলায় একটি ও অভয়নগরে একটি রয়েছে। সদর উপজেলার যে স্কুলটিতে পঞ্চাশের নীচে শিক্ষার্থী সেটি হচ্ছে দক্ষিণ ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া, অভয়নগরে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুরের সানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া মণিরামপুর উপজেলার ১০ স্কুল হচ্ছে, পাঁচকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পাঁচকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপমহল মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটগাছা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দহাকুলা প্রাথমিক বিদ্যালয়, বয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোসলেম উদ্দিন বলেন, বেশকিছু স্থানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম। এগুলোর জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি সামাজিক কারণও রয়েছে। ফলে ওইসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। শিক্ষকরাও অনেকটা গা ভাসিয়ে কাজ করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে শিক্ষার্থী কম সেগুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করে ক্লাস নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পিপিএম পদকে ভুষিত হলেন নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হক

Next Post

মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা

মজুরি বৈষম্যের শিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist