Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনা বেতার কেন্দ্রের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য সংস্কার

কনি by কনি
Wednesday, 3 August, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনা বেতার কেন্দ্রের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য সংস্কার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে খুলনা বেতার কেন্দ্রে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন স্মৃতি ভাস্কর্য সংস্কার করা হয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব  মকবুল হোসেন খুলনা বেতার কেন্দ্র পরিদর্শনকালে জাতির পিতার ১৫ ফুট দৈর্ঘ্যের মূল ভাস্কর্যসহ বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্সের মধ্যে আরো যে চারটি ছোট আকৃতির ভাস্কর্য রয়েছে সেগুলোও সংস্কারের নির্দেশ দেন।

খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় সংস্কার কাজ এবং শোকের মাস আগস্টের শুরুতে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। সংস্কার করতে প্রায় এক মাস সময় লেগেছে বলে জানান, শিল্পী বিধান চন্দ্র রায় ও প্রদ্যুৎ কুমার ভট্ট। এছাড়া মূল ভাস্কর্য বেদীতে পিতলের যে ম্যুরাল রয়েছে সেগুলো পরিস্কার ও ঝকঝকে অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণের আদলে নির্মিত এই শৈল্পিক ভাস্কর্যটি বাঙালির সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে খুলনা বেতারসহ গোটা দক্ষিণাঞ্চলে আলো ছড়াচ্ছে। এই ভাস্কর্যেই ৭ মার্চ দিবস, ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান খুলনার সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতীয় শোক দিবসকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্সের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরে তাররা গৌরবান্বিত বোধ করছেন বলেও জানিয়েছেন তিনি।

খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নীহার বলেন, খুলনা বেতার কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে আমরা সবসময়ই সচেষ্ট থাকি, কিন্তু এই অঞ্চলের লবণাক্ততার কারণে বঙ্গবন্ধুর মূল ভাস্কর্যের রঙে কিছুটা সমস্যা হয়েছিল এবং ছোট দুই-একটি ভাষ্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সচিবের নির্দেশের পর সেগুলো আমরা খুব ভালভাবে সংস্কার করেছি।    

প্রসঙ্গত, বাংলাদেশ বেতারের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৮কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ভাস্কর্যটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ। মূল নকশা করেছেন প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী লিটন পাল রনি। আর পরামর্শক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক ড. মুকুল কুমার বাড়ৈ। ছয় ফুট ফাউন্ডেশনের উপরে পনের ফুট দৈর্ঘ্যের ভাস্কর্যটিতে বিশ্বখ্যাত ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি ফুটে উঠেছে। ফাউন্ডেশনের বাম দিকে জাতীয় চার নেতা ও ডান দিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে নান্দনিকভাবে। ব্যাকগ্রাউন্ডে ৭ মার্চে উপস্থিত জনতার মুখচ্ছবিও প্রতিফলিত হয়েছে।

সমগ্র ভাস্কর্যটির ব্যাকগ্রাউন্ডে রয়েছে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকালের শৈল্পিক নিদর্শন। সবমিলিয়ে সককের প্রত্যাশা খুলনা বেতার কেন্দ্রের ‘বঙ্গবন্ধু ভাস্কর্য কমপ্লেক্স’ জাতির পিতার ঐতিহাসিক সকল মুহূর্ত স্মরণ করাবে প্রজন্মের পর প্রজন্মকে।

আর/দৈনিক দেশতথ্য//৩ আগষ্ট-২০২২//

Tags: খুলনা বেতার কেন্দ্রের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্য সংস্কার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে দোকান ভাঙচুরের অভিযোগ

Next Post

দৌলতপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
দৌলতপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

দৌলতপুরে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist