কুষ্টিয়া : টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা অভিনেত্রী চমককে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মোঃ আলাউদ্দিন খান বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারেন। তিনি তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে রুকাইয়া জাহান চমক বলেন, বিএনপি চায় তিনি দলের জন্য কাজ করুন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই ৩০-৪০ বছর ধরে দল করছেন, আমি হয়তোবা এখনই শুরু করেছি। ধীরে ধীরে দলের সঙ্গে কাজ করে নিজেকে সম্পৃক্ত করতে চাই।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পাশে দাঁড়ানো তার জন্য সবসময়ই আনন্দের। আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।’
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা চমক শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন।
২০১৪ সালের নভেম্বর মাসে বিয়ে করেন চমক। স্বামীর নাম খান এইচ কবির। চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া। জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নিয়েছিলেন তিনি।
২০২০ সালে চমক নাম লেখান টিভি নাটকে। বেশ অল্প সময়ে হয়ে ওঠেন ছোটপর্দার পরিচিত মুখ। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক, ওয়েব সিরিজে কাজ করে দর্শকের প্রিয় শিল্পী হয়ে ওঠেন চমক।
প্রিন্ট করুন






Discussion about this post