Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গণভোট ও নির্বাচন বিষয়ে প্রচারণা চালাতে ‘সুপার ক্যারাভান’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 4 January, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গণভোট ও নির্বাচন বিষয়ে প্রচারণা চালাতে ‘সুপার ক্যারাভান’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মেহেরপুর প্রতিনিধি: সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মেহেরপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
রবিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যারাভানটি মেহেরপুর পৌর শহরের সামসুজ্জোহা পার্কে অবস্থান করে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব নিয়ে বিভিন্ন তথ্যচিত্র ও বার্তা প্রচার করা হয়।

এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুন এ জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং গণভোটের গুরুত্ব তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় সুপার ক্যারাভানের মাধ্যমে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব চলচ্চিত্রের মাধ্যমে নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামে ১০টি বিশেষায়িত গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর দেশব্যাপী এই জনসচেতনতামূলক যাত্রা শুরু হয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্রীজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

Next Post

ভূঞাপুরে পুলিশ সদস্য সোহরাব আলীর অবসর সংবর্ধনা

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
ভূঞাপুরে পুলিশ সদস্য সোহরাব আলীর অবসর সংবর্ধনা

ভূঞাপুরে পুলিশ সদস্য সোহরাব আলীর অবসর সংবর্ধনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist