Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গতি হারিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ,লীগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 13 August, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
গতি হারিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ,লীগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সাংগঠনিক ভাবে গতি হারিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা মহিলা আওয়ামী লীগ।

সম্মেলনের মাধ্যমে ৬ বছর আগে ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা মহিলা আওয়ামী লীগের কমিটি। তবে দীর্ঘ এই সময়েও সংগঠনটির ১১ সদস্যের কমিটি রয়ে গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার বেশির ভাগ উপজেলায় গঠন করা হয়নি কোনো ইউনিয়ন, উপজেলা শাখা কমিটিও।

জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চেমন আরা তৈয়বকে সভাপতি ও শামীমা হারুনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এই কমিটির কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে কাগজে-কলমে। এতে চেমন আরা-শামীমা কমিটির দুর্বলতাকে দেখেছেন অনেক নেতাকর্মী।

ফলে ঝিমিয়ে পড়া এই গুরুত্বপূর্ণ ইউনিটকে ঢেলে সাজানো হবে কিনা তা নিয়েও তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে গুঞ্জন। এরমধ্যে গত ৩০ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানিয়েছিলেন। কিন্তু গত ৬ মাসেও কর্ণফুলী মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে কাউকে পদায়ন করেননি। যদিও যুগ্ম সাধারণ সম্পাদককে দিয়ে কমিটির সাংগঠনিক কাজ চলছে বলে দলীয় সূত্র জানায়।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন বলেন, ‘আমরা জেলার সাথে কাজ করতেছি। বঙ্গমাতার জন্মদিন পালন করেছি জেলার সাথে। সাধারণ সম্পাদিকা বানাজা বেগমকে বহিষ্কারের পর জেলা থেকে নির্দেশ দিয়েছেন জয়েন সেক্রেটারিকে নিয়ে কাজ করতে। আমি তাকে নিয়ে কাজ করতেছি। সামনে নির্বাচন নির্বাচন নিয়ে কার্যক্রম করব। নির্বাচনের পরে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দিব। আমরা নৌকার জন্য কাজ করব।

সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ শুন্য হওয়ায় দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা একাই সাংগঠনিক কাজ চালাচ্ছেন। আনোয়ারা উপজেলায়ও একই অবস্থা। এ উপজেলায় ও মহিলা আওয়ামী লীগের কমিটি নেই। এরমধ্যে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সভাপতি চেমন আরা তৈয়বকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। এরপর থেকে তিনি ঢাকাতেই বসবাস করছেন।

জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে ৭ জনকে। তারা হলেন- কল্পনা লালা, দীপিকা বড়ুয়া, ফৌজিয়া মান্নান, নুরুন্নাহার জালাল, জান্নাত আরা, শাহিদা আক্তার ও রেহেনা ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে পাপড়ী সুলতানা, মারিয়া শারমিন ও কাজী শারমীনকে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নিস্ক্রিয়তায় বর্তমানে তারাও রাজনীতিতে নিস্ক্রিয়।

আওয়ামী লীগের রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুতেও মাঠে দেখা যায়নি চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটকে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের একাধিক নেতার অভিযোগ, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের। অথচ মহিলা আওয়ামী লীগের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে।

একাধিক উপজেলার মহিলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বলেন, মনে হচ্ছে সংগঠনের নেতারা বিভিন্ন কাজ-কর্ম ও তদবিরে ব্যস্ত। সামনে জাতীয় সংসদ নির্বাচন- কারো মাথা ব্যথা নেই। চট্টগ্রাম দক্ষিণ জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। এসব আসনে নারী ভোটাররা সবসময় বড় ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়ায়। কিন্তু নারীদের সংগঠিত করে যাদের ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ‘মেসেজ’ পৌঁছে দেয়ার কথা- তারা নিজেদের নিয়েই ব্যস্ত।

চট্টগ্রাম দক্ষিণ মহিলা আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা- এমনকি কর্ণফুলী, আনোয়ারা ও সাতকানিয়ার বিষয় অবগত করে জানতে চাইলে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান চেমন আরা তৈয়ব বলেন, ‘কয়েক মাস আগেও কেন্দ্রের নির্দেশনা ছিল কোন কমিটিতে হাত না দেওয়ার। বলতে গেলে কমিটি যেভাবে আছে, ওভাবে রাখার দলের নির্দেশনা ছিল। তাই কয়েকটি উপজেলায় কমিটি করতে পারিনি। গত মাসে চিঠি এসেছে সব ধরনের কমিটি করার। এখন আগস্ট মাস, তাই সেপ্টেম্বরে সকল কর্মসূচি পালন করার পাশাপাশি কর্ণফুলীতে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলায় নতুন কমিটি ও সাতকানিয়া উপজেলায় সভাপতি নির্বাচন করে দিব। কার্যক্রম চলছে। জাতীয় নির্বাচনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব কমিটি ঘোষণা করে ফেলব ইনশাল্লাহ।’

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধানসহ আটক ৮

Next Post

ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Posts

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান
জাতীয় খবর

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ
জাতীয় খবর

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
জাতীয় খবর

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

Next Post
ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist