Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, অবৈধ দাহ্য ব্যবসা সরানোর দাবি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 18 January, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, অবৈধ দাহ্য ব্যবসা সরানোর দাবি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে জনবসতি এলাকায় অবস্থিত অকটেন, পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ সকালে বামন্দী বাজারের জনতা ব্যাংকের পাশের সামিয়া ট্রেডার্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বামন্দী বাজারে জনবসতি এলাকায় সামিয়া ট্রেডার্স (প্রোপাইটার আব্দুল আল হোসেন ওরফে মিঠু) এবং মেসার্স আছিয়া এন্টারপ্রাইজ (মালিক মোখলেসুর রহমান) একই স্থানে অকটেন, পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করে আসছেন- এমন অভিযোগ দীর্ঘদিনের। এসব দাহ্য পদার্থ খোলা বাজারে রাখায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

রবিবার সকালে সামিয়া ট্রেডার্সে আগুন লাগলে মুহূর্তেই জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাজারটি।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, জনবসতি এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা অবিলম্বে এসব দোকান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোর দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, বিস্ফোরক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জনবসতি এলাকায় খোলা বাজারে অকটেন, পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি অবৈধ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন।

বামুন্দী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মেহেরুল্লাহ বলেন, আজকের অগ্নিকাণ্ডে আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। তবে জনবসতি এলাকায় এ ধরনের অবৈধ ব্যবসা ঠিক নয়। এগুলো অবশ্যই নিরাপদ স্থানে হওয়া উচিত।

জনতা ব্যাংকের ম্যানেজার ইকবাল হোসেন জানান, যদি আগুন ছড়িয়ে পড়ত, তাহলে ব্যাংকের স্টাফ ও গ্রাহকদের প্রাণহানি ঘটতে পারত এবং ব্যাংকের কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়ে যেত। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, তবে প্রতিষ্ঠানটি নিরাপদ স্থানে হলে ভালো হতো।

সামিয়া ট্রেডার্সের মালিক আব্দুল আল হোসেন (মিঠু) বলেন, আমি ডিসি অফিসের মাধ্যমে লাইসেন্স নিয়েছি। ডিসি ও ইউএনওর সঙ্গে কথা বলেন। আমি আপনাদের কোনো লাইসেন্স দেখাবো না। কোথায় কী ব্যবসা করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। বামন্দী ফায়ার সার্ভিসকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। জনবসতি এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রমিকরাই দেশের মূল অর্থনীতির যোগানদাতা: এবিএম মোশাররফ

Next Post

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist