গাংনী প্রতিনিধি: ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলীম (৪২) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিশেষ অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি আব্দুল আলীম গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত হানিফ আলীর ছেলে। সে ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল আলীম গাংনী থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা নং ১৭, তারিখ ১৪/০৪/২৫ এর সন্দিগ্ধ আসামি।
রবিবার দুপুরে গ্রেফতারকৃত আব্দুল আলীমকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post