গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বেনুয়ারা খাতুন নামের ৭৫ বছর বয়সি এক বিধবা মহিলার চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গাংনীর কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে।
চাল আত্মসাতের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ভুক্তভুগী বেনুয়ারা খাতুন।
এদিকে বৃদ্ধা মহিলার চাল আত্মসাৎ করার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় নানা সমালোচনার মুখে পড়েছেন ডিলার জিয়াউর রহমান।
কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও গাড়াবাড়িয়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন বলেন, আমার অনেক বয়স হয়েছে তাছাড়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ রয়েছি একারনে আমার এক আত্নীয়কে দিয়ে গত আগষ্ট মাসের বরাব্দকৃত ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল ডিলারের কাছে আনতে পাঠিয়েছিলাম কিন্তু চাল দেয়নি পুনরায় চাল আনতে পাঠানো হলে চাল দেয়নি।
এদিকে (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার চলতি মাসের চাল আনতে গেলে চাল দিয়েছে তবুও গত আগষ্ট মাসের চাল দেয়নি। ডিলার জিয়াউর রহমান তার টিপসই জাল করে চাল আত্মসাৎ করেছেন। তিনি ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৩৩৪ জন ভুক্তভুগী রয়েছে। এরমধ্যে বেনুয়ারা খাতুন নামের তালিকা রয়েছে ১৪০ নম্বরে।
বেনুয়ারা খাতুনকে চাল দিয়েছেন মর্মে ডিলার জিয়াউর রহমান গত ২৭ আগষ্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুনের টিপসই দেয়া একটি তালিকা জমা দিয়েছে। জাল টিপসই কিংবা অনিয়মের অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কাথুলী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান বলেন, বেনুয়ারা খাতুন গত আগষ্ট মাসে চাল নিতে আসেনি তাই দেয়া হয়নি। তাহলে গত ২৭ আগষ্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুন চাল পেয়েছে মর্মে টিপসই দেয়া একটি তালিকা খাদ্য অফিসে জমা দিয়েছেন সেই তালিকায় টিপসই দিলো কে জানতে চাইলে তিনি গড়িমশি শুরু করেন একপর্যায় ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।
এছাড়া (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার তো চলতি মাসের চাল আনতে গিয়েছিলো কেন দেয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ভুল হয়েছে এবার চাল নিতে আসলে দেবো।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ দিলে সত্যতা প্রমানিত হলে ডিলার বাতিল সহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন







Discussion about this post