গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘রবিবার দিনব্যাপী গাংনীর পূর্বমালসাদহ ধানসিঁড়ি পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মেহেরপুর জেলা শাখার সভাপতি গোলাম ফারুক।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন যথাক্রমে-সংগঠনের গাংনী উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন এটম, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুকুল, সংগঠনের নির্বাহী সভাপতি মাসুদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি রাশিদুল হক, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, সহসভাপতি ফারুকে আযম,সহকারী শিক্ষক তানভীর কবির ও সাইফুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত প্রাথমিক শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা দেওয়া হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post