Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে নিয়োগ বাণিজ্য ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 20 August, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে নিয়োগ বাণিজ্য ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও গোপনে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি প্রকৌশলী একরামুল হক তাজু এবং অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে উক্ত অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা সরকারের আমলে একরামুল হক তাজু দীর্ঘ ১২ বছর সভাপতি পদে থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন।
এ সময় অধ্যক্ষ আব্দুল কাদের, বিদ্যুতসাহী সদস্য আব্দুল কুদ্দুস, সভাপতির ভাই দাতা সদস্য জাহিদুল হক সাজু ও অফিস সহকারী একরামুল হকের বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন গ্রামবাসী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রামবাসী এসব দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মাদ্রাসার আর্থিক হিসাব চায়। তবে হিসাব দিতে গড়িমসি করতে গিয়ে অভিযুক্তরা কৌশল অবলম্বন করে। তারা জনগণের মতামত উপেক্ষা করে ২০ মার্চ ২০২৫ তারিখে গোপনে সাবেক সভাপতির স্ত্রী কানাডা প্রবাসী শামীমা নার্গিস হককে এডহক কমিটির সভাপতি করেন। দীর্ঘদিন প্রবাসে থাকা শামীমা নার্গিস হক দায়িত্ব নেওয়ার তিন মাস পার হলেও এখনও কোনো মিটিং করেননি, যা নিয়মবহির্ভূত।

হাসিনা সরকারের আমলে অধ্যক্ষ আব্দুল কাদের ও অফিস সহকারী একরামুল হক নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন। নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে লক্ষ লক্ষ টাকা নিয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন।

সহকারী শিক্ষক শাহিনুর বেগমকে (সামাজিক বিজ্ঞান) বাণিজ্য শাখার নিবন্ধন সার্টিফিকেট থাকা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। অথচ ওই মাদ্রাসায় বাণিজ্য শাখার কোনো পদ নেই।

নৈশ প্রহরী আশরাফুল ইসলামকে বয়স জালিয়াতি করে এবং ভূয়া নৌবাহিনীর সনদ ব্যবহার করে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তার জন্ম তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। আশরাফুল ইসলামের বর্তমান বয়স ও তার ছোট ভাই আনিছুর রহমানের বয়সের মধ্যে অসামঞ্জস্য প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া অফিস সহকারী, আয়া, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, সাবেক সভাপতি একরামুল হক তাজু ক্ষমতায় থাকাকালে অর্থ পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি মাদ্রাসার জমিতে অবৈধভাবে তার পিতার নামে ‘আলহাজ মোজাম্মেল হক ফাউন্ডেশন’ গড়ে তোলেন এবং সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে মাদ্রাসার গাছ কেটে বিক্রি করেন।

গ্রামবাসীর অভিযোগ, একরামুল হক তাজু ও অধ্যক্ষ আব্দুল কাদের দীর্ঘ ১২ বছর ধরে দুর্নীতি চালিয়ে আসছেন। বর্তমান গভর্নিং বডি গঠনের প্রক্রিয়ায় এদের যেন কোনো পদে রাখা না হয়, সেই দাবি তুলেছেন তারা।

অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, “বাণিজ্য শাখা থেকে নিবন্ধন নিয়ে সামাজিক বিজ্ঞানে নিয়োগ দেওয়া হয়েছে—এটা সত্যি। তবে ঘুষ নেওয়ার বিষয়টি আমার জানা নেই।” সাবেক সভাপতি একরামুল হক তাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মনিরুল ইসলাম জানান, “অবৈধ নিয়োগ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগীরা যদি সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন, তাহলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

Next Post

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist