Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 10 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বিতরণ ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু (৫৫), ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, শালদহ গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে বকুল হোসেনসহ (৪০) অন্তত ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা লাঠিসোটা নিয়ে কড়ইগাছি মোড়ে অবস্থান নেন। অন্যদিকে রাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকরাও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে লাঠিসোটা নিয়ে অবস্থান করছিলেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ইউপি সদস্য সারগিদুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
তবে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তাঁর সমর্থকরা দাবি করেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ভিজিএফের চালসহ বিভিন্ন সরকারি সুবিধা নিজের লোকজনের মধ্যে বণ্টন করছেন।
এই অভিযোগের প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিএনপির একটি পক্ষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষে রূপ নেয়।

প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, সোমবার থেকেই আমরা খবর পাচ্ছিলাম আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করতে পারে। মঙ্গলবার সকালে আমরা ইউনিয়ন পরিষদে গেলে দেখি তারা কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান করছে। পরে তারা স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, ভিজিএফের চাল থেকে এলাকার অনেক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। এসব চাল নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে। বিষয়টি জানার পর আমরা এখানে আসি। এ সময় প্যানেল চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর হামলা চালায়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক বলেন, আমরা চাই ভিজিএফের চালের সুষ্ঠু বণ্টন হোক। যারা বঞ্চিত হয়েছে তারা প্রতিবাদ জানাতে এসেছে। আমরা কোনো সংঘর্ষ চাইনি।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

Next Post

আইডিইবি কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির অনুমোদন

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
আইডিইবি কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির অনুমোদন

আইডিইবি কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির অনুমোদন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist