Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে বিসিআইসির সার ডিলার এনামুলের বিরুদ্ধে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 29 September, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে বিসিআইসির সার ডিলার এনামুলের বিরুদ্ধে মানববন্ধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বিসিআইসির সার ডিলার ইনামুল হকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতা নুর ইসলাম, শফিউর রহমান ট্রমা, শহিদুল ইসলাম, লিটিল হোসেন, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন ও কৃষক রাজন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধানখোলা ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত দুই সার ডিলারই এলাকার স্থায়ী বাসিন্দা নন। ফলে কৃষকরা ন্যায্য হারে সার না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী স্থানীয় স্থায়ী বাসিন্দাদের ডিলারশীপ দেওয়ার নিয়ম থাকলেও ধানখোলা ইউনিয়নে এ নিয়ম মানা হয়নি। বর্তমানে ইউনিয়নে বিসিআইসির দুটি ডিলারশীপ দেওয়া হয়েছে- মেসার্স এন আর এন্টারপ্রাইজ যার মালিক এনামুল হক, যিনি গাংনীর বাসিন্দা এবং গাংনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মেসার্স কাদের স্টোর যার মালিক হারুন অর রশিদ, তিনার ব্যবসা প্রতিষ্ঠানও গাংনী বাজারে অবস্থিত।

বক্তারা বলেন, এরা কেউই ধানখোলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। কৃষকদের সাথে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং তাদের সার সরবরাহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম হচ্ছে। কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেন না, অনেক সময় অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিলারশিপ নিয়েছেন। মেসার্স কাদের স্টোরের স্বত্বাধিকারী হারুন অর রশিদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের আপন ভাই এবং এন আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হক আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। এছাড়া এনামুলের পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশীপ রয়েছে।
তারা স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রি না করে খুচরা বাজারে অধিক দামে বিক্রি করেন। কৃষকরা তাদের কাছে গেলে সার না দিয়ে অসাদাচারণ করে হয়রানি করে।
আওয়ামী লীগের সার ডিলারের ডিলারশীপ বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে এলাকার কয়েক শ কৃষক অংশগ্রহণ করেন। কৃষকরা জানিয়েছেন, সার নিয়ে এ ধরনের অনিয়ম চলতে থাকলে ধানখোলা ইউনিয়নের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে সার ডিলারদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

Next Post

কুমুদিনী কমপ্লেক্স ও আরপি সাহার পূজামন্ডপ ভিআইপিদের পদচারনায় মুখরিত

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist