Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে বিসিআইসি ডিলার এনামুলের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 28 September, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে বিসিআইসি ডিলার এনামুলের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সরকারি বিসিআইসি ডিলার এনামুল হোসেনের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত সার কৃষকদের না দিয়ে অতিরিক্ত দামে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন, এনামুল হক প্রকৃত কৃষকদের মাঝে সার বিতরণ না করে প্রভাব খাটিয়ে বাইরের ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এতে একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে এলাকায় কৃত্রিম সার সংকট সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, এনামুল হোসেন আওয়ামীলীগ সরকারের অনুগত হওয়ার কারণে প্রভাব খাটিয়ে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে প্রায় পাঁচটি সরকারি বিসিআইসি ডিলারের লাইসেন্স নিয়েছেন। ফলে সার সরবরাহের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করে তিনি বাজারে অস্থিরতা সৃষ্টি করছেন।

ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য নুর ইসলাম বলেন, আমার এলাকার কৃষকরা সরকারি সার না পেয়ে অভিযোগ করলে আমি ডিলার এনামুল হোসেনের কাছে জানতে চাই। তখন তিনি আমার সঙ্গে অশোভন আচরণ করেন এবং হুমকি দেন। তিনি আমাকে বলেন- আপনি কিসের নেতা? বিএনপির সিনিয়র নেতাদের আমার কথা বলুন, সবার সাথে আমার সম্পর্ক রয়েছে। এমনকি বেগম খালেদা জিয়ার কাছের লোকদের সাথেও তার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গাংনী উপজেলার কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, ডিলার এনামুল হোসেন সরকারি সার নিজের ইচ্ছেমতো বাইরে বিক্রি করছেন। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি আমাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। আমরা সরকারি কর্মকর্তা এজন্য মুখ খুলতে পারিনা।

এবিষয়ে ধানখোলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড জুগিন্দা গ্রামের সাব-ডিলার মফিজুল মেম্বার জানান, আমাদের সাব ডিলারদের নামে যে বরাদ্দ থাকে তা আমরা সঠিকভাবে সরকারি দামে কৃষকদের মাঝে বিতরণ করি। তবে বিসিআইসি ডিলারদের নামে যে বরাদ্দ আসে, তা কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ হয় না। তাদের বরাদ্দের অর্ধেক সার তারা কি করে তারাই ভালো বলতে পারবে। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বরাদ্দকৃত সার সঠিকভাবে কৃষকদের হাতে পৌঁছালে কোনো সংকট হতো না।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিলার এনামুল হোসেন বলেন, “নুর ইসলাম আমাকে অতিরিক্ত সার দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। সরকারি বরাদ্দকৃত সার সাব-ডিলার ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ সত্য নয়। তবে হুমকি দেওয়ার বিষয়ে কোন প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন নুর ইসলামের ফোনে প্রমাণ আছে।

এবিষয়ে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপসহকারী কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকৃত কৃষকেরা সরকারি দামে সার পান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

Next Post

গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Related Posts

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল
প্রধান খবর

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

Next Post
গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাংনীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist