Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীর অবহেলিত জনপদের নাম মাইলমারী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 16 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গাংনীর অবহেলিত জনপদের নাম মাইলমারী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সরকারের প্রতিশ্রুতির উন্নয়নের ছোয়া লাগলেও অবহেলিত রয়ে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রাম। গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ডজন খানেক নেতা নির্বাচন পূর্ব মূহুর্তে সম্ভাব্য সংসদ সদস্য, চেয়ারম্যানদের গ্রামে এনে উন্নয়নের নামে বিভিন্ন প্রতিশ্রুতি  দিয়ে থাকলেও তা আজ প্রশ্নবিদ্ধ। দীর্ঘদিন প্রতিক্ষার পর বিদ্যুৎ ও কয়েকটি রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখন রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা।

মাইলমারী মন্ডলপাড়া-সর্দারপাড়া, সর্দারপাড়া-গোরস্থান, লক্ষ্ণীনারায়নপুর-হিন্দা, মাইলমারী-কুলবাড়ীয়া সড়কসহ বিভিন্ন অলিগলির রাস্তাগুলোর অধিকাংশ ভেঙে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া মাইলমারী গ্রামের অলিগলি ও মাঠের কয়েকটি রাস্তার কাজ শুরু হলেও তা গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়নি।

মন্ডলপাড়া থেকে সর্দারপাড়ার রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ ও যানবাহন চললেও তা ভেঙে হারিয়ে যাওয়ায় এখন অন্যের জমির উপর দিয়ে যানবাহন চলাচল করছে। যাতে করে ক্ষতিগ্রস্হ হচ্ছে জমির মালিক। এদিকে একটু বৃষ্টি হলেই গোরস্থানের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সুতরাং মরদেহ নিয়ে যেতে পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে যেতে হয়। মেহেরপুর জেলার বিভিন্ন গোরস্থানে সৌরবিদ্যুতের আলোর ব্যবস্থা করা হলেও পিছিয়ে রয়েছে মাইলমারী গ্রাম।

কাথুলী ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের বেশ কিছু সড়কে উন্নয়নের কাজ হলেও সরকারের এত উন্নয়নের মাঝেও রয়েছে হতাশার গল্প। কিছু নামধারী নেতা সরকারের উন্নয়নের নাম করে নিজের পকেট ভারী করার অভিযোগ রয়েছে অসংখ্য।

এলাকাবাসী জানান, মাইলমারী গ্রামে কিছু সড়ক নির্মাণ করা হয়েছিল কিন্তু রাস্তাগুলো সংস্কার করা হয়নি বহুদিন। তাই বৃষ্টি এলে উক্ত রাস্তা হাটার অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পড়তে হয় ভোগান্তিতে আর কোনো রোগীকে গাড়ি দিয়ে নেওয়ার কথা তো স্বপ্ন এখানে। মাইলমারী মন্ডলপাড়া-সর্দারপাড়া সড়কে এমন কোন দিন নেই যে দু’চারজন মোটরসাইকেল ও পাখিভ্যান আরোহী তাদের যানবাহন নিয়ে পুকুরে পড়েনা। বাইসাইকেল নিয়ে পুকুরে পড়ার কথা বাদই দিলাম। কালের বিবর্তনের সাথে সব কিছুই পাল্টেছে শুধু একই রয়েছে মাইলমারী গ্রামের রাস্তার চিত্র। তাহলে সরকারের এত উন্নয়নের টাকা যায় কোথায় এমনটাই প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর।

তিনারা আরো জানান, অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু উন্নয়ন হয়নি মাইলমারী গ্রামের।

গ্রামের অনেকেই জানান, মেহেরপুর সদর উপজেলা ও গাংনী উপজেলার শেষে কাথুলী ইউনিয়ন। তাছাড়া তেঁতুলবাড়ীয়া ও কাথুলী ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে মাইলমারী গ্রামের অবস্থান হওয়ায় অবহেলিত রয়েছে গ্রামটি।

গ্রামবাসীরা আরও জানায়, ঐতিহাসিক মুজিবনগর তথা মেহেরপুরে রয়েছেন গুরুত্বপূর্ণ পদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এবং গাংনীতে আওয়ামী লীগেরই আরেকজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। যিনাদের ঐকান্তিক প্রচেষ্টায় জেলায় উন্নয়নের জোয়ার চলছে। তবে কেন থেমে রয়েছে মাইলমারীর উন্নয়ন।

স্থানীয় ইউপি সদস্য কাবের আলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ ইউনিয়ন পরিষদ কে অবহিত করা হয়েছে। বর্ষা মৌসুম শেষে রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, মাইলমারী গ্রামের সড়কগুলোর পাশে অসংখ্য পুকুর রয়েছে। পুকুরের পাড় বাঁধার দায়িত্ব পুকুর মালিকদের। পুকুরের পাড় না বাঁধার কারণেই সড়কগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, আমি গ্রামের উন্নয়নে যথেষ্ট চেষ্টা করেছি। যার কারণে অসংখ্য সড়কের উন্নয়নও হয়েছে। তাছাড়া নতুন আরো কিছু সড়ক, মসজিদ ও মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক ভবনের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এ কাজগুলোও যথাসময়ে শুরু হবে বলে জানান।


এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//

Tags: গাংনীর অবহেলিত জনপদের নাম মাইলমারী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় মোটরসাইকেলসহ দুই চোর আটক

Next Post

কুষ্টিয়ায় গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post

কুষ্টিয়ায় গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist