গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর ২০২৫রোববার রাত ১১টা রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে।
গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউইনয়নের হনুমন্তনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় টহল দলটি মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৬ হাজার ১০ টাকা।
প্রিন্ট করুন









Discussion about this post