Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গ্যাস সংকটে শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

সাইফুল by সাইফুল
Saturday, 27 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গ্যাস সংকটে শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: ইউরিয়া সার উৎপাদনের অন্যতম কাঁচামাল প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় উৎপাদন বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) এর। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গত ১৩ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

 এতেই বিপাকে পড়েছে দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে এসএফসিএল এর জন্য বর্তমানে গ্যাস সরবরাহের বরাদ্দ নেই, তাই বন্ধ করা হয়েছে। ফলে শাহজালাল সারকারখানা ফের কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্র জানিয়েছে, এসএফসিএল এর কাছে জালালাবাদ গ্যাসের পাওনা প্রায় ৭৭৯ কোটি টাকা। যার জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যায়, ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালে। চার হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারখানার কাজ শেষ হয় ২০১৫ সালে। প্রকল্পে চীনের ঋণ ব্যবহার করা হয় তিন হাজার ৯৮৬ কোটি টাকা। ফলে চীনের শর্ত অনুযায়ী চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান কমপ্ল্যান্ট এ কারখানা নির্মাণ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কারখানাটি বিসিআইসির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের তিন মাসের মধ্যে বিসিআইসির অধীনে গঠন করা হয় শাহজালাল সার কারখানা কোম্পানি।

একই বছরের ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি শিং জিন পিংকে সঙ্গে নিয়ে এর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন। যাত্রার পর থেকে কখনোই উৎপাদন লক্ষ্যমাত্র অর্জন করতে পারেনি কারখানাটি। শুরু থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে বার বার ব্যাহত হয় উৎপাদন।

প্রতিদিন ১ হাজার ৭৬০ টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এ কারখানা প্রতিদিন গড়ে ১ হাজার ৪৫০ টন করে ইউরিয়া উৎপাদন করতে পারে। এ ছাড়া উপজাত হিসেবে উৎপাদন হচ্ছে তরল এমোনিয়া। কিন্তু নানা জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে ২০২২-২৩ অর্থবছরে ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি।

সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে দুই দফা বন্ধ শেষে এবার গত ১৩ মার্চ গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রয়েছে সারকারখানাটি। ফলে উৎপাদনক্ষম শাহজালাল সারকারখানা জ্বালানি সংকটে বন্ধ রাখার ফলে অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এছাড়া চলতি অর্থবছর শাহজালালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৩ লাখ ৮০ হাজার টন। মার্চ পর্যন্ত এ কারখানায় উৎপাদন হয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার টন। চলমান সংকট দূর না হলে শুধু উৎপাদন যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক মুজিবুর রহমান জকন বলেন, পুরাতন সারকারখানার পাশে নতুন এই কারখানা স্থাপন ছিল এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। কিন্তু কারখানাটি স্থাপনের পর থেকে একের পর এক সংকট লেগেই আছে। যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে বছরের একাধিক সময়ে উৎপাদন বন্ধ থাকে। এরমধ্যে নতুন সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। রাষ্ট্রীয় মালিকানাধীন গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তিনি দেশে সারের চাহিদা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বাঁচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যদিকে উৎপাদনে যাওয়ার পর থেকেই লোকসান গুণছে শাহজালাল সারকারখানাটি। শাহজালাল সারকারখানার জিএম (অ্যাকাউন্ট) মো: আব্দুল বারিক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্মাণের পর এ পর্যন্ত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি সরকারের কোষাগারে সার বিক্রি করে অর্থ জমা দিয়েছে ৫৫৫ কোটি টাকা। এর বিপরীতে জুন ২০২২ থেকে সর্বশেষ উৎপাদন হয়ে যাওয়ার আগ পর্যন্ত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছে বকেয়া পাওনা পাবে ৭৭৯ কোটি টাকা।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মো: জিয়াবুল হোসেন বলেন, গ্যাসের মূল্য ইউনিট প্রতি ৪ টাকা থেকে ১৬ টাকা করা হয়েছে। শাহজালাল সারকারখানায় বর্তমানে প্রতিটন সার উৎপাদনে খরচ হয় প্রায় ৩৬ হাজার টাকা। কিন্তু সরকার নির্ধারিত প্রতিটন সারের বিক্রয় মূল্য ২৫ হাজার টাকা। প্রতি টনে প্রায় ১১ হাজার টাকা ঘাটতি। অন্তত এই ঘাটতি কীভাবে পুষিয়ে নেয়া যায় সেই চেষ্টায় শিল্প, কৃষি এবং অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্যাসের মূল্য ইউনিট প্রতি ৪ টাকা দর দিয়ে উল্লেখিত ঘাটতি, এর বেশি দিলে সারকারখানার ফান্ডে কোনো টাকাই থাকবে না।

তিনি বলেন, বর্তমানে কারখানাটিতে কোন যান্ত্রিক ত্রুটি নেই। শুধুমাত্র গ্যাসের জন্য উৎপাদন বন্ধ আছে। গ্যাস পেলেই পুনরায় উৎপাদন শুরু হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগোযোগ করা হচ্ছে। তিনি জানান, জালালাবাদ গ্যাসের পাওনা প্রায় ৭শ’ কোটি টাকার উপরে। ওই টাকা কৃষি মন্ত্রণালয় থেকে সমন্বয় করার চেষ্টা চলছে। সচিব পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে। গত মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার কারখানার বর্তমান পরিস্থিতি তুলে প্রতিকার চেয়েছেন বলে জানান সারকারখানাটির এমডি।

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন উত্তর) প্রকৌশলী লিটন নন্দী বলেন, শাহজালাল সারকারখানায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের পক্ষ থেকে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন লাইনে কোন অসুবিধা নেই। লেনা দেনা সম্পর্কিত কোন সমস্যা থাকলে সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে এবং নির্দেশনা আসলে পুনরায় সরবরাহ শুরু হবে। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছেলের ‘কলমের আঘাতে’ বাবার মৃত্যু

Next Post

সংসদ নির্বাচনের মতো উপজেলার নির্বাচনও বিশ্বাসযোগ্য হবে: সিলেটে ইসি আনিস

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
সংসদ নির্বাচনের মতো উপজেলার নির্বাচনও বিশ্বাসযোগ্য হবে: সিলেটে ইসি আনিস

সংসদ নির্বাচনের মতো উপজেলার নির্বাচনও বিশ্বাসযোগ্য হবে: সিলেটে ইসি আনিস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist