Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গ্রামপুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ, ভিডিও ভাইরাল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 11 March, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গ্রামপুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ, ভিডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পুলিশ নিয়োগে ইউএনওকে ঘুষ দেয়ার জন্য প্রার্থীদের কাছ থেকে ইউপি চেয়ারম্যানের ৪-৫ লাখ টাকা ঘুষ নেয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় অভিযুক্ত ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে এই বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘুষ লেন দিনের ওই ভিডিও চিত্রে দেখা যায়, নিজ বাসভবনে খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে আছেন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম। তার হাতে কয়েক বান্ডিল টাকা দিচ্ছেন নিয়োগ প্রত্যাশীরা। এ সময় তাকে বলতে শোনা যায়, টাকা ছাড়া কিছুই হয় না। ইউএনও’র টাকা দিতে হবে তার ক্লার্ক আবুল বাশার অথবা পিয়ন মামুনের কাছে।

এদিকে গ্রাম পুলিশ নিয়োগে ইউএনওকে দেয়ার নামে ইউপি চেয়ারম্যানের ঘুষ কান্ডের ভিডিও ফুটেজটি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমকে শোকজসহ জেলা প্রশাসনকে অবহিত করে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, ধূলাসার ইউনিয়নে ৪ জন গ্রাম পুলিশ নিয়োগের বিপরীতে একেকজন প্রার্থীর কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে। ভিডিওতে সুনির্দিষ্টভাবে ৬নং ওয়ার্ডের প্রার্থী তামিমের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে উপজেলার আটটি ইউনিয়নে ১৬ জন গ্রাম পুলিশের শূন্য পদে নিয়োগের জন্য ১৮ নভেম্বর ২০২৫ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। ১৬ টি শুন্য পদের বিপরীতে ৮২ জন আবেদন করেন। ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০ টায় মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরীক্ষা নেয়া হয়। একই দিন বিকেল ৩ টায় লিখিত পরীক্ষা নেয়া হয় পরীক্ষার্থীদের। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি, সদস্য সচিব সহ অপর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান ইউএনও কাউছার হামিদ।

নিয়োগ বোর্ডের সদস্য মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান দাবি করেন, পরীক্ষার দিন তিনি পটুয়াখালীতে মিটিংয়ে ছিলেন।

নিয়োগ বোর্ডের অপর সদস্য স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়ে তাঁর জানা নেই। তাঁর দাবি স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, প্রার্থীদের কাছ থেকে নেয়া টাকা তাদের ফেরত দিয়ে দেয়া হয়েছে। তিঁনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি তাঁর । এছাড়া উপজেলা প্রশাসনের শোকজ নোটিশের জবাব নির্দেশিত সময়ের মধ্যেই তিঁনি দিবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে। ঘুষ লেনদেনের বিষয়টি তাঁর জানা নেই। তবে ভিডিওর বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। চেয়ারম্যান কে ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং তিঁনি জবাব দিলে সেটি জেলা প্রশাসন বরাবর প্রেরণ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী, জুয়েল রানা বলেন, বিষয়টি অবগত হয়েছি। ঘুষ লেনদেনে অভিযুক্ত চেয়ারম্যান কে শোকজ করা হয়েছে। তার জবাব উপজেলা থেকে জেলায় পাঠালে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী’র কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপ এর ক্ষুদেবার্তায় বার্তায় বিষয়টি নিয়ে ইউএনও’র সাথে কথা বলতে বলেন তিঁনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সেমাই কারখানায় জরিমানা

Next Post

ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল

Related Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

Next Post
ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist