Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ঘাটাইলে ৫ কোটি টাকা নিয়ে নিয়ে লাপাত্তা এনজিও‘সুবোধ’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 11 April, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
ঘাটাইলে ৫ কোটি টাকা নিয়ে নিয়ে লাপাত্তা এনজিও‘সুবোধ’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ‘সুবোধ’ নামে একটি এনজিও’র বিরুদ্ধে গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গ্রাহকরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।
সমবায় সমিতি আইন, ২০০২ (সংশোধিত) অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম ডিপিএস, এফডিআর সঞ্চয়পত্র সেভিং হিসাব খুলে কোনো ক্রমেই গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না। অথচ এখানে এসব নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষুদ্রঋণের নামে গ্রামের সহজ-সরল লোকের কাছ থেকে গ্রাহকদের মধ্যে লাখে মাসে ১৮০০-২০০০ টাকা লাভসহ বিভিন্ন আকর্ষণীয় স্কিম দেওয়ার লোভ দেখিয়ে সঞ্চয় নেওয়া শুরু করে কর্তৃপক্ষ। আমানতকারীদের টাকা না দিয়ে বেশ কিছুদিন ধরেই অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায় এনজিও কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২০ সালে উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে ‘সুবোধ’ নামে এনজিও গঠন করেন আনেহলা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান। সমিতির সভাপতি তিনি নিজে, সম্পাদক স্ত্রী। নিকট আত্নীয়দের দিয়েছেন অন্যান্য পদগুলো। মাঠকর্মীদের নিয়ে এই ঋণদান কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। সমিতির বর্তমানে হাজারের অধিক গ্রাহক রয়েছে।

নিবন্ধন অনুযায়ী শুধুমাত্র ধলাপাড়া ও সাগরদীঘি ইউপিতে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও সুবোধ-২ নামে দিয়ে পরিচালিত হতো আরো একটি সমিতি। রসুলপুর ও দেওপাড়ায়ও চলত সমিতির কার্যক্রম।
ধলাপাড়া এলাকায় যে বাসায় সমিতির কার্যক্রম চলত সে বাসার মালিক হারুন অর রশিদ জানান, কাউকে কিছু না বলে গত ৪ এপ্রিল অফিস কক্ষে তালা দিয়ে পালিয়ে গেছেন সমিতির মালিকসহ মাঠকর্মীরা। সমিতির মাঠকর্মী মনিরাকে সভাপতি নোমানের বাড়িতে পাঠিয়ে জানতে পারি নোমানের বাবা নাকি মনিরাকে জানিয়েছে বাড়ি থেকে সব কিছু গুছিয়ে স্ত্রী-সন্তান নিয়ে নোমান কোথায় গেছেন জানেন না তারা। হারুনের দাবি তিনি চার মাসের ঘর ভাড়া পান। প্রতিদিনই মানুষ ভিড় করছেন সমিতির কার্যালয়ের সামনে।
ধলাপাড়া সরিষাআটা গ্রামে ফারুখ হোসেন জানান, সমিতিতে ৫ লাখ টাকার এফডিআর করেছিলেন। ১ লাখ টাকায় প্রতি মাসে ২ হাজার টাকা করে পেতেন তিনি। ওই সমিতিতে এফডিআর করেছেন তার মতো অনেকেই।
সরাবাড়ি গ্রামের এস এন খান রানা বলেন, সমিতিতে তার ৩১ হাজার টাকা জমা আছে। তার দাবি, সদস্যদের প্রায় ৫ কোটি টাকা নিয়ে গেছেন সমিতির কর্মকর্তারা।
উপজেলা সমবায় অফিসের তথ্যমতে, সমিতি পরিচালিত হবে ছয় সদস্যের কমিটির মাধ্যমে। বছরে একবার করা হয় অডিট। চলতি বছরের ৩১ মার্চ ছিল অডিট করার শেষ সময়। এ বিষয়ে চিঠি দিলেও অডিট করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। সর্বশেষ অডিট করা হয় ২০২১-২২ অর্থবছরে। সেখানে সমিতির সদস্য দেখানো হয় মাত্র ২০ জন। অথচ পেচারআটা গ্রামে সালমান নামে এক লোক সমিতির ৫০৯ নম্বর সদস্য। স্থানীয়দের দাবি সুবোধের সদস্য সংখ্যা হাজারের বেশি।
এ ব্যাপারে জানতে ‘সুবোধ’ সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আর নোমানকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, সমবায় সমিতি পালিয়ে গিয়ে পার পাবে না। ডিপোজিট এবং এফডিআর করার অনুমতি না থাকলেও তারা কীভাবে এসব করত? এত অনিয়ম থাকার পরও অডিটে কেন ধরা পড়েনি? এম প্রশ্নের কোন জবাব দেননি তিনি। শুধু বারবার বলেছেন ‘বিষয়টি দেখতেছি।’
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনায় ঘাটাইল থানায় কোনো মামলা নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: লাপাত্তা এনজিও‘সুবোধ’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাবেক প্রতিমন্ত্রীর দুর্নীতি তদন্ত করতে নির্দেশ

Next Post

নিজ পিতৃভূমিতে মোহিনী চৌধুরীর দুই পুত্র

Related Posts

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
জাতীয় খবর

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
জাতীয় খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

Next Post
নিজ পিতৃভূমিতে মোহিনী চৌধুরীর দুই পুত্র

নিজ পিতৃভূমিতে মোহিনী চৌধুরীর দুই পুত্র

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist