Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামের ২১টি ওয়ার্ড এডিস মশার আবাসস্থল, আতঙ্কে নগরবাসী

সাইফুল by সাইফুল
Wednesday, 26 July, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রামের ২১টি ওয়ার্ড এডিস মশার আবাসস্থল, আতঙ্কে নগরবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রামে বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রে পাওয়া গেছে এডিস মশার লার্ভার সর্বোচ্চ উপস্থিতি। এসব পাত্রে এডিস মশার লার্ভার হার ৩৭ ভাগ। এরপর বাসা-বাড়ির ভেতরে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে পাওয়া গেছে ৩০ দশমিক ৩১ ভাগ এডিস মশার উপস্থিতি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে। ১৩ দিনের এই জরিপে নগরীর ২১টি ওয়ার্ডে পাওয়া গেছে এডিস মশার প্রজননস্থল।

মঙ্গলবার জরিপের প্রতিবেদন প্রকাশ করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। যেখানে আধুনিক ও সময়োপযোগী গাইড লাইনের ভিত্তিতে মশক নিধনের কার্যক্রম পরিচালনা করতে সিটি কর্পোরেশনকে ৯ দফা সুপারিশও করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

গত ৮ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এডিস মশার ওপর জরিপ পরিচালনা করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চার সদস্যের একটি দল। এই সময়ে তারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশার প্রজননস্থল শনাক্তের পাশাপাশি এডিস মশার লার্ভার নমুনা সংগ্রহ করেন। এতে ২১টি ওয়ার্ডের ৩২০টি বাড়ি এবং ৪০০টি পাত্র থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাসা-বাড়ির পাশাপাশি পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র ও ফুলের টবে সবচেয়ে বেশি এডিসের উপস্থিতি পাওয়া যায়।

জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩২০টি বাড়ির মধ্যে ৯৭টিতে এডিসে লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ ৩০ দশমিক ৩১ শতাংশ বাড়িতেই এডিসের লার্ভা রয়েছে। তবে সবচেয়ে বেশি লার্ভার অস্তিত্ব মিলেছে প্লাস্টিক কন্টেইনার বা পাত্রে। ৪০০ কন্টেইনারের মধ্যে ১৪৮টিতেই লার্ভা শনাক্ত হয়, যা শতকরা ৩৭ ভাগ। এর বাইরে পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারে জমানো পানিতে সর্বোচ্চ ২১ দশমিক ৬২ ভাগ, পরিত্যক্ত টায়ারে ১৮ দশমিক ৯১ ভাগ, প্লাস্টিক ড্রামে শতকরা ১৭ দশমিক ৫৭ ভাগ, মাটির পাত্রে শতকরা ৮ দশমিক ১১ ভাগ; পানির হাউস, ফুলের টব ও অ্যালুমিনিয়াম সিটে ৬ দশমিক ৭৬ ভাগ; প্লাস্টিকের বালতিতে ৩ দশমিক ৩৮ ভাগ এবং লিফটের গর্তে জমানো শতকরা ২ দশমিক ৭ ভাগ এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

এদিকে এডিস মশার প্রজননস্থল ২১টি ওয়ার্ডগুলো হচ্ছে ২ নম্বর জালালাবাদ, ৩ নম্বর পাঁচলাইশ, ৪ নম্বর চান্দগাঁও, ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী, ১০ নম্বর উত্তর কাট্টলী, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী, ১২ নম্বর সরাইপাড়া, ১৩ নম্বর পাহাড়তলী, ১৪ নম্বর লালখানবাজার, ১৫ নম্বর বাগমনিরাম, ১৬ নম্বর চকবাজার, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া, ২২ নম্বর এনায়েতবাজার, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৬ নম্বর উত্তর হালিশহর, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার, ৩৪ নম্বর পাথরঘাটা ও ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড।

বাড়ি-ঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসা-প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্রের অভ্যন্তর ও আঙিনায় মশার প্রজনন উৎস নির্মূল করার লক্ষ্যে ব্যবহার্য পাত্র বা উৎসের পানি ৪/৫ দিন অন্তর অন্তর পরিবর্তন করা ও মাঝে মাঝে পাত্রের ভেতরের দিক ভালভাবে ঘষে মেজে ধুয়ে নেওয়া। বাসা-বাড়ির আঙিনায় গাড়ির পুরাতন যন্ত্রাংশ, পরিত্যক্ত টায়ার, টিনের বা প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের বোতল, মাটির কলস, নারিকেলের খোসা, ফুলের টব/ট্রে ইত্যাদি ধ্বংস করা অথবা উৎসগুলোতে যেন পানি না জমে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

প্রতিদিন সকাল বেলা যতটুকু সম্ভব দরজা-জানালা খুলে ঘরে আলো-বাতাস প্রবেশ করানো এবং দরজা-জানালার পর্দা, ঝুলন্ত কাপড়-চোপড় নাড়ানো ও টেবিল, ড্রয়ার, খাট, আলমারির নিচে ঝাড়ু দেওয়া। বাড়িঘর অফিস-আদালতসহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দরজা-জানালায় পর্দা ব্যবহৃত হয় সেগুলো পাইরোথ্রোয়েড জাতীয় কীটনাশকে চুবিয়ে নেওয়া।

দিনের বেলা, বিশেষ করে সকালে ও অপরাহ্নে মশার দংশন প্রতিরোধে যে কোনো রেপিলেন্ট ব্যবহার করা। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলবোর্ড প্রদর্শন, নিয়মিত মাইকিং, লিফলেট বা পোস্টার বিতরণ এবং কাউন্সেলিং করা।

এছাড়াও মশক নিধনের জন্য ব্যবহৃত কীটনাশকের সঠিক প্রয়োগ নিশ্চিত করা, লার্ভিসাইড এবং এডাল্টিসাইড সময়োপযোগী প্রয়োগ করা, সূর্যোদয়ের পরপর এবং সূর্যাস্তের পূর্বে এডালটিসাইড ফগিং করা, দক্ষ মশক নিধনকর্মী দ্বারা কীটনাশক ছিটানোর সময় মনিটরিং টিম গঠন করে সুপারভিশন জোরদার করা এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনপূর্বক আধুনিক ও সময়োপযোগী গাইড লাইনের ভিত্তিতে মশক নিধন কার্যক্রম করা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৬ জুলাই ২০২৩

Tags: ডেঙ্গু মশা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামে আইনজীবী হত্যার রায়, দুইজনের মৃত্যুদণ্ড

Next Post

রাজশাহীতে একই মঞ্চে ফাঁসি হবে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের, প্রস্তুত ৮ জল্লাদ

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি কার্যকর হতে পারে আজ

রাজশাহীতে একই মঞ্চে ফাঁসি হবে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের, প্রস্তুত ৮ জল্লাদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist