Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চট্টগ্রামে গান কবিতায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 4 May, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চট্টগ্রামে গান কবিতায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে প্রতিবাদী গান-কবিতা ও নাটকের মধ্য দিয়ে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে অগ্নিবীণা পাঠাগার।

শুক্রবার (০৩ মে) বিকেল চারটায় নগরীর কাজীর দেউরি আউটার স্টেডিয়ামস্থ মুক্তমঞ্চে সাংস্কৃতিক প্রতিবাদ ‘মুক্তির গান মুক্তির লড়াই’ এর আয়োজন করে সংগঠনটি।

কয়েকশ নগরবাসীর উপস্থিতিতে এসময় প্রতিবাদী নাটক গান ও কবিতা পরিবেশন করে সংগঠনের কর্মীরা।

আয়োজন থেকে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নাটকে উঠে আসে হয় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের নিদারুণ কষ্টের চিত্র। যা দেখে উপস্থিত মানুষ আপ্লুত হন।

এসময় অগ্নিবীণা পাঠাগারের সংগঠকরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবি জানিয়ে বলেন, ইসরায়েলের এমন অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সারা বিশ্বের মানবতাবাদী মানুষগুলো এক হয়েছে। লাখো শিশু ও নারীর নির্বিচারে প্রাণহানি দেখে মানুষের চোখ থেকে প্রতিনিয়ত অশ্রু ঝড়ছে। মানুষ প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ফিলিস্তিনে গণহত্যা থামছে না। ঈদের দিনসহ সারা বছরজুড়ে তাদের উপর আক্রমণ চলতে থাকে। ইসরায়েলের এমন দখলদারি ও গণহত্যার প্রতিবাদেই এই আয়োজন।

অগ্নিবীণা পাঠাগারের সভাপতি সৌরভ চৌধুরী বলেন, ইসরায়েলিদের এই নির্মম গণহত্যার জন্য আমাদের এই ছোট আয়োজন হয়ত তেমন কিছু না। তবে আমরা জানান দিতে চাই, আমরা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আছি। আমরা সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে নগরবাসী ও দেশের মানুষের মাঝে ফিলিস্তিনের দূরবস্থার কথা তুলে ধরতে চেয়েছি। আমরা চাই ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াক। মানবতা ও নিপীড়িতের পক্ষে থাকুক এবং আগ্রাসীদের বিরুদ্ধে আঙুল তুলুক।

অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক সানি চৌধুরী ও সংগঠক কামরুল ইসলাম এই সময় সংগঠনের পক্ষ হতে বক্তব্য রাখেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই আয়োজনে অংশগ্রহন করেন।

শান্তি, মানবতা এবং ন্যায়বিচারের জন্য সচেতনতা গড়ে তোলা এবং দেশের মানুষকে আদর্শগতভাবে একত্রিত করে বিপদগ্রস্ত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সহমর্মিতা জাগিয়ে তুলতে এই ধরনের আয়োজনের ভূমিকা অপরিসীম বলে বিশ্বাস করে অগ্নিবীণা পাঠাগার।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে ৪ পুলিশ নিহত

Next Post

কলাপাড়ায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
কলাপাড়ায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

কলাপাড়ায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist