দরজায় কড়া নাড়ছে দ্বাদশ সংসদের জাতীয় নির্বাচন। নির্বাচনের আমেজে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে তৈরি হচ্ছেন নির্বাচনের জন্য। চট্টগ্রামের রাজনীতিতেও বইছে একই হাওয়া। চট্টগ্রাম ১৩ আসনের (আনোয়ারা-কর্ণফুলী) দুই উপজেলায় এতদিন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য থাকলেও এবার বিএনপি-জামায়াতও রাজনীতির মাঠে নামছে বলে বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে ততই প্রার্থীদের তৎপরতা বেড়ে যাচ্ছে।
দুই উপজেলার সাধারণ মানুষের একাংশ ধারণা করছেন এবারো এ আসনে নৌকার একক প্রার্থী ম্ঠে থাকবেন। আর কোনো প্রার্থী মনোনয়নযুদ্ধ বা দ্বিধা বিভক্তি নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন না। বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ আসনে ভোটযুদ্ধে নামবেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ থেকে। এটাই সবাই ধারণা করছেন।
তবে চট্টগ্রাম জুড়ে নির্বাচনী আলোচনায় এ আসন থেকে এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি মনোনয়ন চাইবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে নৌকা পেকে আরো মনোনয়ন প্রত্যাশী তালিকায় যোগ হতে পারেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
যদিও চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির চিত্র অন্য রকমের। একাধিক প্রার্থী মনোনয়নপ্রত্যাশী হওয়ায় অস্থিরতা দেখা দিয়েছে এ দলে। যদিও তাঁরা এখনো বলছেন নির্বাচনে যাবে না। তবে নভেম্বরে তফসিল হলে কি ঘটে। তা দেখার বিষয় বলে অনেকে রাজনৈতিক নেতাকর্মীরা মন্তব্য করেছেন।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ভোটারের দৃষ্টিতে, আওয়ামী লীগ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রতি সপ্তাহের শুক্রবার এলাকায় এসে নানা কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি আনোয়ারা কর্ণফুলীর যেকোনো একটি মসজিদে জুমার নামাজ আদায় করে সাধারণ মানুষের সাথে সম্পর্ক অব্যাহত রেখেছেন।
দলের কয়েকজন নেতাকর্মীর বিতর্কিত কর্মকাণ্ডে সামান্য বিরূপ প্রতিক্রিয়া থাকলেও সামগ্রিকভাবে নৌকার গ্রহণযোগ্যতাও বেড়েছে। যার সম্পূর্ণ কৃতিত্বই ক্লিন ইমেজের স্বচ্ছ ব্যক্তিত্ব বহনকারী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর।
এই আসনটি ধরে রাখতে এবং বিএনপির শক্তিশালী যে কোন প্রার্থীকে ঠেকাতে বর্তমান ভূমিমন্ত্রীর কোন বিকল্প নেই বলে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান।
এদিকে সাংগঠনিকভাবে পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা অনেকটা সক্রিয় হয়ে উঠেছেন। ছাত্রদল ও যুবদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকলেও বিএনপিতে কোনো বিভক্তি নেই। কর্ণফুলীতে বিএনপি তৃণমূলের সব কমিটি দিয়েছেন। অনেকটা চাঙা ভাব বিএনপির।
ধানের শীষ প্রতীক নির্বাচনে গেলে দলের মনোনয়ন চাইবেন বিএনপি দলের তিন বারের এমপি সরওয়ার জামাল নিজাম, গতবারের প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। তরুণ এই রাজনীতিবিদ অল্প সময়ে আনোয়ারায় অবস্থান তৈরি করে জেলা বিএনপির সবকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে চমক লাগিয়েছেন। জানা বিএনপির লং মার্চ, শোভাযাত্রায় ঢাকার রাজপথেও মোস্তাফিজুর রহমানের সরব উপস্থিতি দলের ভেতরে বাহিরে নাড়া দিয়েছেন।
এছাড়াও আলোচনায় আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মনজুর উদ্দীন চৌধুরী, আবু মো. নিপার, আনোয়ারা উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির আনসার, ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান, দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সালা উদ্দীন সুমন, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য এডভোকেট লোকমান শাহসহ অনেকের নাম আলোচনায় রয়েছে।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইতে পারেন দলের আনোয়ারা উপজেলা কমিটির সভাপতি আবদুর রব চৌধুরী টিপু, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া চৌধুরী, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম বোরহান উদ্দিন ফারুকী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. হারুনুর রশীদ। জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রধান শরিক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) থেকে পার্টির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এমএ মতিন।
চট্টগ্রাম ১৩ আসনেই রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল, কাফকো ও কেইপিজেড। গড়ে উঠছে চীনা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল।
আনোয়ারার পারকী সমুদ্রসৈকতে গড়ে তোলা হচ্ছে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। একে ঘিরে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টানেল। টানেলই নয়। আরও নানা কারণে আসনটি গুরুত্বপূর্ণ।
আনোয়ারা-কর্ণফুলী দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসন। এটি জাতীয় সংসদের ২৯০ নম্বর আসন। ২০১৮ সালের হালনাগাদ অনুযায়ী এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৪৬০ জন।
এ আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু বিএনপির সরওয়ার জামাল নিজামকে হারিয়ে এমপি হন। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে আখতারুজ্জামানের মৃত্যুর হলে উপ-নির্বাচনে বিজয়ী হন বাবুর ছেলে বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিনি জাতীয় পার্টির তপন চক্রবর্তীকে বড় ব্যবধানে হারান। ২০১৪ সালে ৩ লাখ ৯৬ হাজার ভোটার অধ্যুষিত চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি বিহীন ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন সাইফুজ্জামান চৌধুরী। আগামী নির্বাচনে তিনিই আওয়ামী লীগের একক প্রার্থী। মাঠের চিত্র বলছে চট্টগ্রাম ১৩ আসনে বিএনপিকে ঠেকাতে সাইফুজ্জামানের কোন বিকল্প নেই।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন









Discussion about this post